দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় মাছ-মাংস খাওয়া নিয়ে বাঙালির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। হাওড়ার লিলুয়ায় হনুমান কথার অনুষ্ঠানে এসে দুদিন আগেই বাগেশ্বর বাবা বলেন, ‘দুর্গাপুজোর সময়ে নবরাত্রির সময়ে প্যান্ডেলের পিছনে কিংবা আগে নোংরা নোংরা খাবার তৈরি করা হয়। সেই খাবার খাওয়া হয়। এটা আমার পছন্দ নয় কলকাতায়।’ নবরাত্রি বা দুর্গাপুজোয় আমিষ ভক্ষণকারী বাঙালিরা পাখণ্ডী বলেও তুলনা করেন তিনি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বাগেশ্বর বাবার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে আপামর বাঙালি। পরিস্থিতির কথা মাথায় রেখে আসরে নেমেছে বিজেপি।

গতকাল, সোমবার দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ‘নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়। অষ্টমীর দিন লুচি খায়। তো সেটাই খাবে। আপনি কি আপনার বাড়িতে খাবেন সেটা কোনও সাধু নির্ধারিত করে দেবে? আরে বিবেকানন্দ বলে গিয়েছেন। তার উপরে কে আছেন? যে মা কালী এখানে পাঁঠা খাবে। আমি তো বলছি, আমরা যে রকম আছি, আমাদেরকে সেরকম থাকতে দিন। আমাকে আমার মতো থাকতে দাও।’ আর বাগেশ্বর বাবার এহেন মন্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস। বাঙালির আমিষ খাওয়াকে নোংরা ও পাখণ্ডী বলার জেরে ক্ষুব্ধ হাত শিবির।

আরও পডুন: ‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

সেই কারণেই কংগ্রেসের তরফে বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানস সরকার থানায় অভিযোগটি দায়ের করেছেন। সঙ্গে বিষয়টি নিয়ে বাগেশ্বরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা। 

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর