৩১ অগস্ট দীর্ঘ সময় বন্ধ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো চলাচল

সকাল ৯ টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। স্বাভাবিকভাবেই মেট্রো পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগের মুখে পড়তে হবে হাজার হাজার পরীক্ষার্থীদের। কিন্তু ৩১ অগস্ট মেট্রো চলাচল কেন বন্ধ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মেট্রো ভোগান্তির মুখে পড়তে হবে নিত্যযাত্রী দের। আগামী ৩১ অগস্ট বেলা ৪ টে পর্যন্ত মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না। একই দিনে পড়েছে PSC মিসলেনিয়াস মেনস এক্সাম। সকাল ৯ টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। স্বাভাবিকভাবেই মেট্রো পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগের মুখে পড়তে হবে হাজার হাজার পরীক্ষার্থীদের। কিন্তু ৩১ অগস্ট মেট্রো চলাচল কেন বন্ধ? গত ২২ অগস্ট আরও তিনটি মেট্রো রুটে জুড়েছে কলকাতা। স্বাভাবিকভাবেই আত্মহারা হয়েছিল নিত্যযাত্রীরা। কেননা একটি বেশি ভাড়া হলেও মেট্রো যাত্রা সবথেকে নিরাপদ।

নেই কোনও যানজটের ঝামেলা, আর সময়মতো গন্তব্যেও পৌঁছে যাওয়া যায়। সেই কারণে অধিকাংশ নিত্য যাত্রীরা মেট্রো সফর করতে বেশি পছন্দ করেন। যদিও রবিবার ছুটির দিন, কিন্তু সরকারি চাকরির পরীক্ষাগুলি রবিবারেই বেশি পড়ে, সেই কারণে মেট্রো পরিষেবা বন্ধ হলে চাপে পড়ে যেতে পারেন পরীক্ষার্থীরা। যদিও কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ৩০ অগস্ট রাত ১১টা থেকে ৩১ অগস্ট বেলা ৩টের মধ্যে শহিদ ক্ষুদিরাম স্টেশনে টার্ন আউট বা রেক রিভার্সাল পদ্ধতি তৈরি করার কাজ চলবে। সেই কারণে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা রবিবার বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। তবে পিএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মহানায়ক উত্তর কুমার স্টেশন এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে অন্যান্য দিনের মতোই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। পাশাপাশি বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার এই স্টেশনগুলিতে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা থেকে। গ্রিন লাইনেও রবিবার সকাল ৯টার পরিবর্তে ৮টা থেকে মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন পর্যন্ত দক্ষিণেশ্বর বা দমদম থেকে ছাড়া সমস্ত মেট্রো কবি সুভাষ স্টেশনে গিয়ে অভিমুখ পরিবর্তন করত। অর্থাৎ ডাউন থেকে আপ লাইনে যেত। তাই রেক রিভার্সাল চালু হলে এত হ্যাপা পোহাতে হবেনা। পাশাপাশি ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল চালু হলে মেট্রো ‘লেট’ সংক্রান্ত সমস্যাও মিটে যাবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের