বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পুজোর প্রস্তুতি এখন একেবারে শেষ মুহূর্তে। মণ্ডপ তৈরি থেকে শুরু করে কেনাকাটা-উৎসবের আমেজে ব্যস্ত বাংলা। তারই মধ্যে আবহাওয়া নিয়ে বড় স্বস্তির খবর মিলল বঙ্গবাসীর জন্য। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। ফলে বৃষ্টির কারণে পুজোর প্রস্তুতি কিংবা উৎসবের আয়োজনে কোনও বড় বাধা তৈরি হওয়ার আশঙ্কাও কম। আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে বৃষ্টি না হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়তে পারে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত বড় কোনও বৃষ্টির সতর্কতা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দিনের শুরুতে রোেদ থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অস্বস্তি বাড়তে পারে। ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও চড়া আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। পুজোর কেনাকাটা বা মণ্ডপের কাজে বেরোনো মানুষের জন্য এই আর্দ্রতাই অস্বস্তির কারণ হতে পারে।

আরও পড়ুনঃ রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। কয়েকটি জেলায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনাই বেশি। ফলে উত্তরবঙ্গেও আর্দ্রতাজনিত গরম অনুভূত হতে পারে।সব মিলিয়ে, পুজোর মুখে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকায় কিছুটা স্বস্তিতে বঙ্গবাসী। তবে ভ্যাপসা গরম থেকে এখনই মিলছে না পুরোপুরি রেহাই।

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী