‘No Vote To TMC’, উপনির্বাচনে ডাক দিতে পারেন জুনিয়র চিকি‍ৎসকরা

আন্দোলনরত সিপিএমপন্থী ডাক্তাররা উপনির্বাচনের আগে ডাক দিতে পারে, ‘No Vote To TMC’। যদিও তাতে তৃণমূলের ক্ষতি কিছুই হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন(ECI) বাংলার(Bengal) ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের(Bye Election) দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচন। যে ৬টি কেন্দ্রে সেই উপনির্বাচন হবে সেগুলি হল – উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, কোচবিহার জেলার সিতাই, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ও নৈহাটি। একুশের বিধানসভা নির্বাচনে মাদারিহাট ছাড়া সব কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল। মাদারিহাট গিয়েছিল বিজেপির দখলে। এবারে কিন্তু তৃণমূলের সামনে ৬-০ করার সুবর্ণ সুযোগ এসে হাজির হয়েছে। তবে সেই সুযোগকে চ্যালেঞ্জ জানাতে পারে আন্দোলনরত সিপিএমপন্থী ডাক্তাররা(CPIM Supporter Doctors)। তাঁরা এই উপনির্বাচনের আগে ডাক দিতে পারে, ‘No Vote To TMC’। যদিও তাতে বামেদের যে বিশেষ কিছু লাভ হবে তা কিন্তু নয়। বরঞ্চ বিজেপিও ভোটের আসরে নামবে কোমর বেঁধে। আর সেই সূত্রেই বাম-বিজেপির ভোট কাটাকুটিতে জয়ের মুখ দেখা সহজ হয়ে যাবে তৃণমূলের।

আরও পড়ুন, ‘ভোটের কার্নিভালে আসুন, জনতার দরবারে বিচার হোক’, চ্যালেঞ্জ ডাক কুণালের

আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে বেশ কিছু জুনিয়র চিকিৎসক কলকাতার ধর্মতলায় রিলে অনশনে সামিল হয়েছেন। তাঁদের সমর্থন জানিয়েছেন আবার সিনিয়র চিকিৎসকেরা। এদের দাবিদাওয়ার শেষ নেই। নিত্যদিন তাঁরা নিত্য নতুন দাবি সামনে আনছেন। যদিও তাঁদের দাবির অধিকাংশই মেনে নিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও মূলত সিপিএমপন্থী কিছু সিনিয়র চিকিৎসকদের মদতে ও প্ররোচনায় গুটিকয় জুনিয়র চিকিৎসক অনশন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই অনশন চালানোর নিট রেজাল্ট কী! যারা এখন রাজ্য সরকারকে বার্তা দিচ্ছেন, অবিলম্বে অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসতে আদতে তাঁরা তো সব সিপিএমেরই তথাকথিত বুদ্ধিজীবী। এদের কথায় রাজ্য সরকার কেন চলবে! তার থেকেও বড় কথা এখন অনেকেই মানছেন যে অতি বাম সক্রিয়তায় চিকিৎসকদের আন্দোলন আজ বিপথগামী ও কানা গলির মধ্যে বন্দী হয়ে গিয়েছে। বামেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কিছু জুনিয়র চিকিৎসককে অনশনে নামিয়ে দিচ্ছে। আসন্ন উপনির্বাচনে এরাই ডাক দেবে, ‘No Vote To TMC’। কিন্তু সেই ডাকে কয়জন সাড়া দেবে?

আরও পড়ুন, কৃষ্ণনগরে তরুনীর দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় আটক বন্ধু ও তার বাবা-মা

বস্তুত এবারের উপনির্বাচনে যে ৬টি আসনে ভোট হচ্ছে সেখানে কোন দল কত মার্জিনে একুশের ভোটে জিতেছিল সেটা দেখলেই ফলাফল অনুমান করে নেওয়া যাবে। প্রথমেই আসি মাদারিহাটের কথায়। একুশের ভোটে বিজেপি এই আসনে পেয়েছিল ৯০,৭১৮ ভোট আর তৃণমূল পেয়েছিল ৬১,০৩৩ ভোট। প্রায় ৩০ হাজার ভোটে জয়ী হয়েছিল বিজেপি। ভুললে চলবে না বাংলায় বিজেপির উত্থানই হয়েছে বাম ভোট ভাঙিয়ে। সেই বাম ভোট এবার আর জি কর আন্দোলনের জেরে বাম ঘরে ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ মাদারিহাটের ৩০ হাজার ভোটে এগিয়ে থাকা বিজেপিকে পড়তে হবে বাম থাবার সামনে। এমনিতেই উপনির্বাচনে কম ভোট পড়ে। তারওপর যদি বিজেপির ভোটে বামেরা থাবা বসায় তখন পদ্মশিবির পারবে তো মাদারিহাট ধরে রাখতে। আলিপুরদুয়ারের পাশেই কোচবিহার জেলা। সেখানে সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতেছিল প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে। এবারে সেখানে এই জয়ের ব্যবধান বাড়বে। বাকি ৪ আসনেই তৃণমূল জয়ী হয়েছিল ১৩ হাজার থেকে ৯৩ হাজার ভোটের ব্যবধানে। সেখানেও এই ব্যবধান বাড়বে বই কমবে না। তাহলে ডাক্তাররা যদি ‘No Vote To TMC’র ডাকও দেয়, সেই ডাকে সাড়া দেবে কে!

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার