গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালে বাম জমানার অবসান ঘটে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে এসেছিল তখন বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি রাজ্যে হয়েছিল রং বদল। সরকারি প্রতিষ্ঠান, বাস, রাস্তায় লেগেছিল নীল-সাদা রঙের ছোঁয়া। চলতি বছরে পালাবদলের পর অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতাতে আসতেও দেখা গেল একই চিত্র। ফের বদল হয়েছে রঙের। এবার নীল সাদা নয়, কিছু ক্ষেত্রে গেরুয়া আবার কোথাও পড়েছে হলুদ-সাদার প্রলেপ। বর্তমান বিজেপি সরকারের জমানাতেও বাস কিংবা সরকারি প্রতিষ্ঠানে হচ্ছে রং পরিবর্তন। এবার সেই তালিকাতে পড়তে চলেছে নবান্ন। সূত্রের খবর, রাজ্যের প্রশাসনিক ভবনের রং বদলে ফেলা হবে। নীল-সাদা রং আর থাকবে না। যদিও নবান্ন সূত্রে খবর, গেরুয়া রং-ও লাগানো হবে না। বিকল্প কোনও রং করা হবে।

আরও পডুন: টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

রাজ্যে পালাবদলের পর নবান্ন লেখা ফলকের রঙের-ও বদল হয়েছে। নীল লেখাকে পরিবর্তন করে এখন গেরুয়া করা হয়েছে। কিন্তু নবান্নের বিল্ডিং-য়ে রয়েছে গিয়েছে নীল-সাদার প্রলেপ। তাতে এবার পরিবর্তন হবে। সূত্রের খবর, শুধুমাত্র হলুদ নয়, সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা ও গাঢ় হলুদের মিশ্রণ থাকবে। এই রঙের শেড অনেকটাই গেরুয়ার কাছাকাছি। তবে পুরোপুরি গেরুয়া নয়। নবান্নের সংস্কারের জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছিল। সেই প্রক্রিয়াও চূড়ান্ত হয়েছে। নবান্নের পাশাপাশি উপান্ন ভবনের সংস্কার এবং দুই ভবনের ভিতরে-বাইরে মেরামতির কাজও হবে। সব মিলিয়ে এই প্রকল্পে কয়েক কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ