সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে আন্দোলনকারী ডাক্তাররা

মঙ্গলবার সকাল থেকেই চূড়ান্ত ট্রোলিং শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সেই ট্রোলিংয়ের নিশানায় কারা? না, জুনিয়র আন্দোলনকারী ডাক্তাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা ছিল বৈঠক হবে ৪৫ মিনিটের। সেই বৈঠকের(Nabanna Meeting) জল গড়ালো ১৩১ মিনিট। মানে ২ ঘন্টা ১১ মিনিট। লাইভ স্ট্রিমিংয়ের(Live Streaming) মাধ্যমে গোটা রাজ্য দেখল, শুনলো সেই বৈঠক। বৈঠক শেষ হওয়ার ঘণ্টা তিনেক পর অনশনও উঠে গেল। তবে জানানো হল বৈঠকে নাকি রীতিমতো ‘থ্রেট’ করা হয়েছে। তাই অনশন তুললেও আন্দোলন বন্ধ হবে না। সে না বন্ধ হোক, তাতে কিছু যায় এসে যায় না কারোরই। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই চূড়ান্ত ট্রোলিং শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সেই ট্রোলিংয়ের(Trolling on Social Media) নিশানায় কারা? না, জুনিয়র আন্দোলনকারী ডাক্তাররা(Junior Doctors)। ‘কমিটিতে জায়গা দাও করি আর্দনাদ, তদন্ত সব চুলোই যাক আমরা হতবাক!!!!!’ – এমনই সব লেখা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াজুড়ে। আবার এটাও লেখা হয়েছে, ‘লাইভ স্ট্রিমিং না হলে জানতেই পারতাম না বাঘ কিভাবে বিড়ালে পরিনত হয়।’ এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ধৈর্য ও গোটা বিষয়টি যে সুনিপুণতার সঙ্গে পরিচালনা করেছেন তা দেখে লেখা হয়েছে, ‘প্রমান হলো বাঘিনী হিংস্র নয়। কিন্তু দেখলে ভয় পাবে এবং পেলো। সৎ মানুষের রাশি ভারী হয়।’ তবে সব থেকে বেশি আলোচনা চলছে কমিটি গঠন নিয়েই। যেমন লেখা হয়েছে, ‘কমিটিতে ঢুকতেই হবে, অনশন অজুহাত মাত্র। ভাগ্গিস লাইভ স্ট্রিমিং হয়েছিল।’

আরও পড়ুন, উপাচার্য বেছে নেওয়ার প্রাথমিক অধিকার আপাতত মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে

গতকাল নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে বেশ ধৈর্য ধরে প্রতিটি দাবি শুনেছেন মুখ্যমন্ত্রী। সমস্যার সমাধানের জন্য সমাধানসূত্রও দিয়েছেন। আইন এবং প্রশাসনের জটিলতার জন্য যে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়, অকপটে সেতাও স্পষ্ট করে দিয়েছেন। আসলে মুখ্যমন্ত্রীর লক্ষ্য ছিল একটাই—জুনিয়র ডাক্তারদের অনশন থেকে ফিরিয়ে তাঁদের হাত ধরেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সুস্থ ও সামাজিক পরিবেশ সুনিশ্চিত করা। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা রাজ্য দেখল সেই আলোচনা। বৈঠক শেষ হওয়ার ঘণ্টা তিনেক পর অনশন তুলে নিলেন আন্দোলনকারী ডাক্তাররা। কিন্তু এর মধ্যেও জানিয়ে রাখলেন, তাঁদের নাকি নবান্ন সভাঘরে রীতিমতো ‘থ্রেট’ করা হয়েছে। তাই অনশন তুললেও আন্দোলন বন্ধ হবে না। যদিও সারা রাজ্যের মানুষ বৈঠক দেখে কোথাও ‘থ্রেট’ করার কিছু খুঁজে পাননি। সব থেকে বড় কথা, আর জি কর হাসপাতালের মূল ধর্ষণ খুনের ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে যে আন্দোলন সেই নির্যাতিতার বিচার ন্নিয়েই গতকালের বৈঠকে সেভাবে সরবই হননি জুনিয়র ডাক্তাররা। পরিবর্তে তাঁরা জোর দিলেন নিজেদের সদস্যদের নানা কমিটিতে ঢুকিয়ে দিতে। নির্যাতিতার সুবিচার অপেক্ষা তাঁদের কাছে বেশি গুরুত্ব পেল নানাবিধ ‘কমিটি’ গঠন এবং তাতে জুনিয়র ডাক্তারদের অন্তর্ভুক্তি।  

আরও পড়ুন, প্রথম দিনের আবাস সমীক্ষায় মাত্র ২০ হাজার বাড়ির রিপোর্ট জমা পড়ল

লাইভ স্ট্রিমিংয়ের হাত ধরে গতকাল সারা রাজ্যের মানুষ দেখেছেন যে, বৈঠক চলাকালীন সময়ে জুনিয়র ডাক্তাররা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকেই প্রায় এক দাবি তুলছেন। পাঁচ রকমের কমিটি তৈরি এবং প্রত্যেকটিতে ডাক্তারদের প্রতিনিধিদের উপস্থিতির দাবি তুলেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী অবশ্য কমিটি গঠনে সামঞ্জস্য রাখার ক্ষেত্রেই বেশি জোর দিয়েছেন। তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটি পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থকে। যদিও কমিটি গঠন নিয়ে বারবার একই কথা একাধিক প্রতিনিধি বলতে থাকায় গতকালের বৈঠকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মুখ্যমন্ত্রী কিছুটা চড়া সুরেই বলেন, ‘একটা কলেজে কতগুলো কমিটি হবে?’ আর এই সব কিছু দেখেই এখন জুনিয়র ডাক্তারদের ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছুঁড়ে দেওয়া হচ্ছে প্রশ্ন, এতদিনের আন্দোলন আর অনশন কী শুধু নিজেদের কমিটিতে প্রতিষ্ঠা দেওয়ার জন্য! তবে রাজ্যবাসী খুশি মুখ্যমন্ত্রীর ভূমিকায়। অভিজ্ঞ মহলের দাবি, ডাক্তারদের কাছে অবশ্য অনশন তুলে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিলই না। যেভাবে তাঁরা কমিটি কমিটি করে গেলেন গোটা বৈঠকে তা দেখে কেউ বলবে না এরা সৎ উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছে।

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

কলকাতায় জঙ্গি সন্দেহে পাক নাগরিক গ্রেফতার রানা রউফ

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের