‘ক্ষমা চাইতে হবে রাজ্যপালকে’, মানহানির নোটিস ওমপ্রকাশের

রাজ্যপাল সিভি আনন্দ বোস ওমপ্রকাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত দিনের মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) ক্ষমা চাইতে হবে, নইলে মানহানির মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র।

ঠিক কী নিয়ে অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে? ওমপ্রকাশ মিশ্র নোটিসে দাবি করেছেন, গত ১ জুলাই রাত ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি হোয়াটস্যাপে একটি বার্তা পান। সেটি পাঠিয়েছিলেন তাঁর পরিচিত মহলের একজন। সেখানে তিনি জানতে পারেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই তথ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে দেরি হয়নি। এমনকি খবর প্রকাশ হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। আইনি নোটিসে ওমপ্রকাশ মিশ্রের আইনজীবী জানিয়েছেন, এই ‘মিথ্যা’ প্রচারের ফলে তাঁর মক্কেলের সম্মানহানি হয়েছে। সেই কারণে এই নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে রাজ্যপালকে ক্ষমা চাইতে হবে ওমপ্রকাশের কাছে।

উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদের দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল। তিন মাস ওই পদে কাজ করেছেন তিনি। পরে ওমপ্রকাশের জায়গায় ওই পদে বসানো হয় রথীন বন্দ্যোপাধ্যায়লে। সোমবারই তাঁকে জরুরি ভিত্তিতে এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব দেন সিভি আনন্দ বোস। ওমপ্রকাশের বিরুদ্ধে জমি হস্তান্তরে দুর্নীতি-সহ একাধিক অনিয়মের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ