আমেরিকায় সফল অভিষেকের অস্ত্রপচার, উদ্বেগের অবসান

মার্কিন মুলুকে সফল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রপচার। খুব শীঘ্রই তিনি ফিরে আসছেন কলকাতায়। তবে আপাতত বাড়িতে থেকেই কাজ করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগে ছিলেন মুখ্যমন্ত্রী। উদ্বেগে ছিল বন্দ্যোপাধ্যায় পরিবারও। উদ্বেগ ছিল রাজ্যের শাসক দলের শিবিরে, উদ্বেগে ছিলেন অনুগামীরাও। অবশেষে এল সুখবর। সফল হয়েছে অস্ত্রপচার(Operation)। দ্রুত ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। ফিরে আসতে পারবেন কালিঘাটের বাড়িতে। নজরে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। মার্কিন মুলুকে(USA) সফল হয়েছে তাঁর চোখের অস্ত্রপচার। খুব শীঘ্রই তিনি ফিরে আসছেন কলকাতায়(Kolkata)। তবে এই অস্ত্রপচারের দরুণ আপাতত বাড়িতে বসেই কাজ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় সময়ে বুধবার সন্ধ্যা নাগাদ প্রায় ৭ ঘন্টা ধরে অভিষেকের চোখে অস্ত্রপচার হয়। এদিন চিকিৎসকেরা জানিয়েছেন প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, সেই অস্ত্রপচার সফল হয়েছে।

২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে কর্মিসভা সেরে ফেরার সময়ে হুগলি জেলার সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই সময়ে তাঁর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক। চোখের নিচের হাড় ভেঙে যায় তাঁর। সেদিন তাঁকে দ্রুত কলকাতায় এনে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাতে সমস্যা কাটেনি। তার ফলে কলকাতার বাইরে বার বার তাঁকে যেতে হয় চোখের চিকিৎসার জন্য। এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁর চোখে একবার অপারেশন হয়েছিল। কিন্তু সেই অস্ত্রোপচারের পরেও যে পুরোপুরি নিরাময় হয়নি তা পরে বোঝা যায়। ফলে এর পরেও হায়দরাবাদে ফের চিকিৎসার জন্য যেতে হয় অভিষেককে। এখন মার্কিন মুলুকে চোখের অস্ত্রপচার ঠিক ভাবে হয়েছে কিনা তা আগামী দিনেই বোঝা যাবে।

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে