ঝাড়খণ্ড সরকার ফেলার চক্রান্ত হয়েছিল আগেই, উদ্ধার বিশেষ ‘সংকেত’

রাজ্যের তদন্তকারী সংস্থার আরও দাবি, মূল নির্দেশ আসলে আসে গুয়াহাটি থেকেই। আর তারপরেই চলে ‘সরকার ভাঙার জন্য টাকা লেনদেন’।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচলা ৫০ লাখ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এল সিআইডি’র (CID) হাতে। রাজ্যের তদন্তকারী সংস্থার দাবি, বছর খানেক আগেই ঝড়খণ্ড সরকার ফেলার চক্রান্ত করা হয়েছিল। জানা গিয়েছে, অভিযোগকারী কংগ্রেস বিধায়ক (MLA) কুমার জয়মঙ্গলকে বছর খানেক আগে দেওয়া হয়েছিল ‘টাকার টোপ’। তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, গত ৩০ জুলাই সকাল সাড়ে ১০ টার সময় অন্য একটি রাজ্য থেকে ফোন এসেছিল ধৃত ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের কাছে। দেওয়া হয়েছিল টাকা লেনদেনের নির্দেশ। তবে সেই ফোন অসম থেকে আসেনি। ‘ভায়া’ এসেছিল এই ফোন। রাজ্যের তদন্তকারী সংস্থার আরও দাবি, মূল নির্দেশ আসলে আসে গুয়াহাটি থেকেই। আর তারপরেই চলে ‘সরকার ভাঙার জন্য টাকা লেনদেন’।

সিআইডি সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া গিয়েছে কয়েকটি নম্বর। সেই সব নম্বর অসমের। মহেন্দ্র আগরওয়ালের সঙ্গে ওই ব্যবসায়ীদের কী সম্পর্ক তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সিআইডি’র দাবি, আগেও বারবার হয়েছে লেনদেন। অন্যদিকে, ধৃত ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে একটি ছেঁড়া চেক। এতেই আরও জোরালো হচ্ছে হাওয়ালা যোগের সম্ভাবনা। সিআইডি সূত্রে খবর এমন ছেঁড়া চেক হাওয়ালা কারবারীরা ব্যবহার করে ‘সংকেত’ হিসেবে। রাজ্যের তদন্তকারী সংস্থার দাবি, সম্ভবত হাওয়ালা মারফৎ প্রায় ৫০ লক্ষ টাকা পেয়েছিল ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক (সাসপেণ্ড)। এই তদন্তে জেরা করা হয় মহেন্দ্র আগরওয়াল সহ তাঁর আরও ২ কর্মীকে। উল্লেখ্য, এই তথ্যে আরও একবার অস্বস্তিতে পড়ল বিজেপি।

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার