লকার থেকে গ্রাহকের সোনার গয়না ও টাকা হাতিয়ে গ্রেফতার ব্যাঙ্কের মহিলা কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুপ্লিকেট চাবি বানিয়ে লকার থেকে গ্রাহকদের সোনা-সহ মূল্যবান অলঙ্কার ও টাকা হাতানোর অভিযোগে পার্ক স্ট্রিটের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মহিলা কর্মী ও তার দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মহিলা কর্মীর নাম মৌমিতা শী। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে শনিবার অভিযুক্ত মহিলা কর্মীর কসবার (Kasba) বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৬ লক্ষ ১০ হাজার টাকার গহনা ও প্রায় ৩০ লক্ষ টাকা নগদ উদ্ধার করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। 

ধৃত মৌমিতার আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ হচ্ছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষের। বেশ কয়েকজন গ্রাহকও লকারে রাখা সোনার গয়না-সহ মূল্যবান সামগ্রী গায়েবের অভিযোগ দায়ের করেন। এর পরেই পুলিশের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তদন্তে নেমে বেশ কিছু সূত্র পান তদন্তকারীরা। সেই সঙ্গে ব্যাঙ্কে থাকা সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখে। এদিন মৌমিতার কসবার বাড়িতে অতর্কিতে তল্লাশি চালিয়ে নগদ ৩০ লক্ষ ৭২ হাজার টাকার পাশাপাশি ৫৬ লক্ষ ১০ হাজার টাকার ৭৪৮গ্রাম সোনার গয়না উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয়  একটি ইনোভা গাড়ি, দুটি তিন লক্ষ টাকা মূল্যের iphone, চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ব্যাঙ্কের একাধিক নথি।

ধৃত মৌমিতা শী’র(Moumita Shi) আরও একটি ফ্ল্যাট রয়েছে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত লেকটাউন এলাকায়।ধৃত দুজনকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বেশ কিছুদিন থেকেই ধৃত মহিলা ব্যাঙ্ক কর্মী এই গয়নাগাটি ও নগদ টাকা সরাচ্ছিলেন। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের