বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন পার্থ

আদালতে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিধানসভা এলাকার মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-সহ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ১৪ জনকে আলিপুরের বিশেষ সিবিআই (CBI) আদালতে পেশ করা হয়। এদিন আদালতে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিধানসভা এলাকার মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা।’ এদিন সাংবাদিকরা তাঁকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের মর্যাদা হারানো নিয়েও প্রশ্ন করেন। কিন্তু সেই প্রশ্নের জবাবে নিরুত্তর থাকেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। পাশাপাশি সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দেন কুন্তল ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে বলে যে অভিযোগ উঠছে সেই বিষয়টি নিয়েও। সেই প্রশ্নের জবাবেও মুখ খোলেননি পার্থ।

এর আগে সংবাদমাধ্যমের সামনে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। সেই প্রসঙ্গে পার্থকে প্রশ্ন করা হলে তিনি চুপ থাকেন। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। মন্ত্রিসভা থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। তবে দলের পদ থেকে সরিয়ে দিলেও তিনি তৃণমূলে রয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আদালতে তোলা হয়েছে সুবিরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহাকেও।

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড