নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে বরণ করে ভেতরে নিয়ে গেলেন ভাইয়ের বউ

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার দুপুরে বরণ করে তার বাড়িতে তুললেন নিকট আত্মীয়রা। পায়ের সমস্যায় যথেষ্ট কাবু পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন। হাসপাতাল থেকে গাড়িতে করে বাড়ি ফেরেন মঙ্গলবার দুপুরে তিনি। নিকট আত্মীয়দের দেখে কেঁদে ফেলেন তিনি। এরপর তাকে বরণ করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ ইএম বাইপাসের ধারের আরএন টেগার হাসপাতাল থেকে হুইল চেয়ারে চেপে বাইরে বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। বাইরে আগে থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা ভিড় জমিয়েছিলেন তার ছবি সহ ব্যানার ও পোস্টার নিয়ে। অনুগামীরা স্লোগান তোলেন পার্থদা জিন্দাবাদ। এইসব দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কেঁদে ফেলেন তিনি। সাংবাদিকদের একের পর এক প্রশ্ন তার উদ্দেশ্যে এগিয়ে আসে। কিন্তু অসন্মতিসূচক ঘাড় নেড়ে বুঝিয়ে দেন পার্থ বাবু তিনি কোন উত্তর দিতে চান না।

পার্থ বাবু মঙ্গলবার দুপুরে নিল এর উপর সাদা ফুল ছাপ পাঞ্জাবি পরে বাইরে বেরিয়ে আসেন। তার মুখে ছিল নীল রঙের মাস্ক । আগে থেকেই গাড়ি বাইরে। চালকের পাশের আসনে বসে নাকতলার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায়। গাড়ির সঙ্গে ছুটতে থাকেন পার্থ চট্টোপাধ্যায় অনুগামীরা ভিতরে বসে হাতজোড় করে নমস্কার করতে দেখা যায় তাকে ভিড় কাটিয়ে নাকতলার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তৃণমূলের প্রাক্তন মহাসচিব। পার্থ চট্টোপাধ্যায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে মঙ্গলবার সকাল থেকেই অনুগামীরা মোটরসাইকেল নিয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় গাড়ির পেছনে মোটরসাইকেল নিয়ে অনুগামীরা জান তার নাকতলার বাড়ি পর্যন্ত। পার্থ চট্টোপাধ্যায়কে তার আত্মীয়রা বরণ করে ভেতরে নিয়ে যায়। মূলত পার্থ চট্টোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী এবং ভাই ও তার কন্যা এগিয়ে এসে তাকে ভেতরে নিয়ে যায়।

দীর্ঘদিন পর বাড়ি ফিরে নিকট আত্মীয়দের দেখে কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়। তার বাড়ির সামনে অনুগামীরা পার্থদা জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন। পার্থ বাবু বাড়িতে প্রবেশ করার পরেই সদর দরজা তার আত্মীয়রা বন্ধ করে দেন। পার্থবাবু আইনজীবী বিপ্লব গোস্বামী জানিয়েছেন পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনত পদক্ষেপ করবেন তার মক্কেল আপাতত চিকিৎসকেরা তাকে কয়েক দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় ফেরার পর নাকতলার বাড়িতে যান বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের কয়েকজন অনুগামী। ভিড়ের চাপ এড়াতে আপাতত কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত তিন বছর তিন মাস ১৯ দিন পর নিজের বাড়িতে ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ মামলায় ২০২২ সালের ২৩ শে জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের