রাজ্যের মন্ত্রিসভা থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

অবশেষে রাজ্যের মন্ত্রিসভা থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়। কেড়ে নেওয়া হল তাঁর হাতে থাকা ৩টি দফতর। কাড়া হতে পারে দলীয় পদও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডির(ED) হাতে গ্রেফতার হওয়ার ৬ দিনের মাথায় রাজ্যের মন্ত্রিসভা(State Cabinet) থেকে অপসারণ করা হল পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay)। পরিষদীয়, শিল্প-বাণিজ্য ও তথ্য-প্রযুক্তি দফতর থেকে বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হল পার্থকে। এদিন নবান্নে ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তারপরই বিজ্ঞপ্তি দিয়ে পার্থকে মন্ত্রিসভা থেকে অপসারণের কথা জানিয়ে দেওয়া হয়। মনে করা হচ্ছে তৃণমূলের(TMC) মহাসচিবের পদ থেকে এবং দলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদকের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে বৈঠক ডেকেছেন সেখানেই এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে।

এদিন নবান্নে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি জানান, পার্থবাবুর হাতে থাকা ৩টি দফতরই এখন আপাতত তিনিই দেখবেন। পরে এই দফতর অন্য কারোর হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে এসএসসি দুর্নীতিকাণ্ডে অভিযোগের আঙুল ওঠার পর থেকেই কিন্তু নানা মহল থেকেই দাবি উঠেছিল পার্থবাবুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী এই ধরনের কোনও পদক্ষেপ নেননি। কিন্তু ৭ দিন আগে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২২ কোটি ও গতকাল অর্পিতার আরও একটি বাড়ি থেকে ২৮ কোটি টাকা উদ্ধারের ঘটনার পরে পরেই রাজনৈতিক স্তরে তীব্র দাবি উঠেছিল পার্থকে মন্ত্রিসভা থেকে অপসারিত করার জন্য। এমনকি বৃহস্পতিবার সকালে খোদ তৃণমূলের নেতারাই সেই দাবি আরও জোরালো ভাবে তুলে ধরেন। তারপরে পরেই এদিনের এই সিদ্ধান্ত কার্যত পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর ঘনিষ্ঠ বৃত্তের পাশ থেকে সরিয়ে তো দিচ্ছেনই, কার্যত ঝেড়ে ফেলেও দিচ্ছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের