পিজি থেকে অসুস্থ পার্থকে ভর্তি করা হল মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার সন্ধ্যার পর নিয়ে যাওয়া হয় আরএন টেগোর হাসপাতালে। আদালতের নির্দেশে সেখানকার চিকিৎসা খরচা বহন করবেন অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন তিনি ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital)। তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেয় নিম্ন আদালত। করা নিরাপত্তার মধ্যে মঙ্গলবার সন্ধ্যার পর এসএসকেএম হাসপাতাল থেকে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় কে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস সরঞ্জাম প্রক্রিয়ার সঙ্গে এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারে আর এন টেগোর হাসপাতালে(R N Tagor Hospital)।মুকুন্দপুরে আর এন টেগোর হাসপাতালে চিকিৎসক সৌরিন পাঁজার অধীনে সি সি ইউ তে(CCU) ভর্তি করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।

গত ২২ তারিখে পার্থ চট্টোপাধ্যায় এর আইনজীবী নিম্ন আদালতে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ। অক্সিজেন(Oxygen) সাপোর্টে রাখা হয়েছে তাকে । বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আবেদন করেন পার্থর আইনজীবী । আদালত এই আবেদনের ভিত্তিতে এসএসকেএম কর্তৃপক্ষের থেকে পার্থর শারীরিক পরিস্থিতির কেমন রয়েছে তার রিপোর্ট তলব করে । মঙ্গলবার সেই রিপোর্ট জমা পরে আদালতে ।

সেই রিপোর্টের ভিত্তিতে আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে মুকুন্দপুর আর এন টেগোর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত গ্রহণ হয়। ওই বেসরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা করবে পুলিশ সেই নির্দেশ দেয় আদালত । সেই অনুযায়ী সোমবার সন্ধ্যার পর কড়া পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee) স্থানান্তরিত করা হয় মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে।

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১