‘আমি ষড়যন্ত্রের শিকার’ বিস্ফোরক পার্থ, হাত পা ছুঁড়ে কান্নার নাটক অর্পিতার

মন্ত্রিত্ব হারানোর পর ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। হাত পা ছুঁড়ে হাউ হাউ করে কান্না অর্পিতার।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মন্ত্রিত্ব হারানোর পর ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। হাত পা ছুঁড়ে হাউ হাউ করে কান্না অর্পিতা মুখোপাধ্যায়ের। শুক্রবার দুপুরে জোকা ইএসআই হাসপাতালের সামনে এই দৃশ্যের সাক্ষী থাকল সবাই।

শুক্রবার মেডিক্যাল পরীক্ষার জন্য ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন বেলা সোয়া ১২টা নাগাদ ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে রওনা দেন। আর এরপর সাংবাদিকদের সামনে মুখ খোলেন সদ্য মন্ত্রিত্ব হারানো পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’

৪৮ ঘন্টা অন্তর ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ মেনে শুক্রবার দুজনের মেডিক্যাল পরীক্ষার জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। গাড়িতে বেশকিছুক্ষণ ধরে বসে থাকেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে ইডির আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়কে গাড়ি থেকে নামাতে গেলে তিনি নামতে অস্বীকার করেন। হাউ হাউ করে কাঁদতে থাকেন অর্পিতা। শেষমেশ তাঁকে জোর করে গাড়ি থেকে নামান ইডির আধিকারিকরা। টেনে হিঁচড়ে হুইল চেয়ারে চাপিয়ে তাঁকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়কেও ইডির আধিকারিকরা হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে যান।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডির তদন্তকারীরা গ্রেফতার করার পর বুধবার তাঁকে সমস্ত মন্ত্রিত্ব থেইকে অপসারণ করা হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করার পর স্বাভাবিকভাবে দলের মহাসচিব-সহ ৫টি গুরুত্বপূর্ণ পদ থেকেও তিনি অপসারিত হন। মন্ত্রিত্ব হারানো ও দলীয় পদ থেকে অপসারিত হওয়ার পর এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের