আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাস্থ্যসাথী থাকলেও জোর করে টাকা আদায়, হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা করানোর জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে নিউটাউনের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করে রোগীর পরিবারের কাছ থেকে নগদ টাকা নিয়েছিল। আর তার জেরে সেই হাসপাতালকে জরিমানা করল রাজ্য স্বাস্থ্য কমিশন।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা উদয় বসু নিউটাউনের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৭৪ বছর বয়সী ওই ব্যক্তি গত সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। যদিও পরে উদয়বাবুর মৃত্যু হয়। উদয় বসুর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড জমা দেওয়া সত্ত্বেও রোগীর চিকিৎসার জন্য তাদের থেকে নগদ ৯৫ হাজার টাকা নেয় হাসপাতাল। এমনকি রসিদ ছাড়াই সেই টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানালে তৎপরতা শুরু করে কমিশন।

তদন্তে নেমে কমিশন অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে, কমিশনের কাছে হাসপাতালের তরফে দাবি করা হয়, স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় সেই সময় হাসপাতালে শয্যা না থাকায় তারা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেনি। আর সেই কারণে চিকিৎসা বাবদ রোগীর পরিবারের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা নিয়েছে হাসপাতাল। কমিশনের আধিকারিকরা তদন্তে নেমে আরও জানতে পারেন, রোগীর চিকিৎসা বাবদ স্বাস্থ্যসাথী কার্ড থেকে ১৯ হাজার ৮০০ টাকা ‘ক্লেম’ করে নিয়েছিল অভিযুক্ত হাসপাতাল। তার পর হাসপাতালের তরফে জানানো হয়েছিল ওই রোগী ক্যাশলেস পরিষেবার আওতায় ভর্তি হয়েছিলেন।

কমিশনের তরফে ওই রোগীর পরিবারকে ৪৫ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। বাকি ৫০ হাজার টাকার কোনও রসিদ রোগীর পরিবার না দেখাতে পারায় সেই বিষয়টি বিধাননগর কমিশনারেটকে তদন্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ