ফুলবাগানের পানশালায় প্রেমিকাকে রোমিওদের কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত প্রেমিক, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের রাতে পানশালায় ঘটল অঘটন। প্রেমিকাকে উত্ত্যক্ত করছিলেন কিছু যুবক। ঘটনার প্রতিবাদ করেন প্রেমিক। শুরু হয় বাক-বিতণ্ডা। তার থেকে সংঘর্ষ। বড়দিনের শীতের রাত তপ্ত হয়ে ওঠে ফুলবাগানে। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রেমিকার বয়ান রেকর্ড করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বড়দিনের রাতে প্রেমিকাকে নিয়ে প্রেমিক স্ব- ভূমির কাছে একটি পানশালায় গিয়েছিলেন। সঙ্গে ছিলেন আরও এক প্রেমিক প্রেমিকা। আনন্দপুর – এর ভিআইপি নগরের(VIP Nagar) বাসিন্দা ওই যুবক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। তার প্রেমিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। পানশালায় ওই প্রেমিক-প্রেমিকা ঢোকার পর কয়েকজন যুবক ক্রমাগত প্রেমিকাকে অশালীন ভাষায় কটুক্তি করতে থাকে। নানাভাবে উত্যক্ত করতে শুরু করে।

বেশ কিছুক্ষণ এই ঘটনা চলার পর সঙ্গে থাকা প্রেমিক তার প্রতিবাদ করে। এরপর ওই অভিযুক্তরা তাড়াতাড়ি পান শালা থেকে বেরিয়ে যায়। এদিকে শুক্রবার ভোর হয়ে যাওয়ায় ওই প্রেমিক-প্রেমিকা এবং তাদের সঙ্গে থাকা প্রেমিক যুগল পানশালা থেকে বাইরে বের হওয়ার সময় দেখেন সেখানে ওই অভিযোগকারীরা দাঁড়িয়ে রয়েছে। বাইরে আশা মাত্র ওই প্রেমিককে ধরে মারধর শুরু করেন অভিযোগকারীরা। পাথর তুলে আঘাত করে প্রেমিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। প্রেমিকা অসহায় হয়ে চিৎকার শুরু করে। কিন্তু শুক্রবার শীতের ভোর রাতে তখন রাস্তায় কেউ নেই। পানশালার ভেতরের কর্মীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার চিৎকারে বাইরে বেরিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ওই যুবকরা পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই প্রেমিককে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে পরেই তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর শুক্রবার সকালে ফুলবাগান থানায়(Phoolbagan P.S.) যারা এই ঘটনা ঘটিয়েছে সেই প্রীতম যাদব ও ববি বাল্মিকী নামে দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। প্রেমিকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পানশালার বাইরে বাউন্সার ছিল। কিন্তু তারা তাকে উদ্ধার করতে এগিয়ে যায়নি। এদিকে পুলিশ অভিযোগ পাওয়ার পরেই ওই দুই যুবককে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ওই পানশালার বাউন্সার এবং অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ফুলবাগান থানা। রাতের শহরে ফের দুষ্কৃতীদের দৌরাত্ম প্রকাশ্যে আশায় সমালোচনার মুখে পড়েছে ফুলবাগান থানা। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কোন যোগাযোগ করেনি কলকাতা পুলিশের সঙ্গে। এমনকি ১০০ ডায়েলে ফোন করেনি।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর