এই মুহূর্তে




হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনা ঘটল। এই চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের(Bhangar) উত্তর কাশিপুর গ্রাম থেকে খোয়া যাওয়া শিশু পুত্রকে উদ্ধার করল কলকাতা পুলিশ। একই সঙ্গে যে যুবতী ওই শব্দ জাতের শিশু পুত্রকে নিয়ে গা ঢাকা দিয়েছিল সে সহ আরো একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সোমবার রাতেই উত্তর কাশিপুর থানার(Uttar Cossipur P.S.) পক্ষ থেকে ফুলবাগান থানার(Phoolbagan P.S.) অফিসারদের উপস্থিতিতে তার মা বাবার কাছে কলকাতা পুলিশ ফিরিয়ে দিয়েছে শিশুটিকে। নির্দিষ্ট ধারায় শিশু চুরির অপরাধে ধৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার ধৃত ২ মহিলাকে আদালতে হাজির করবে পুলিশ। এই শিশু চুরি চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানা।সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার বিকেলে। অভিযুক্ত মহিলার খোঁজে শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ।

ক্লোজ সার্কিট ক্যামেরার সূত্র ধরে শিশু টিকে উদ্ধার করে কলকাতা পুলিশ।জানা গেছে, সোমবার অপরিচিতার কাছে নিজের পুত্র সন্তানকে রেখে ওষুধ কিনতে গেছিলেন মা ।সেই সুযোগে সদ্যোজাত শিশুপুত্রকে নিয়ে উধাও হয়ে যান এক যুবতী। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন মা। অপহরণ ও শিশু চুরি কাণ্ডে ভারতীয় ন্যায় সংহিতের একাধিক ধারায় মামলা দায়ের করে ফুলবাগান থানা ।শিশুটির খোঁজে তল্লাশি শুরু হয়। জানা গেছে, শিশুটির মায়ের নাম মঞ্জিলা খাতুন। উত্তর ২৪ পরগনা হাড়োয়ার বাসিন্দা মঞ্জিলা দেবী সোমবার সকালে কেবি ২২ বাস ধরে ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে যাচ্ছিলেন। কোলে ছিল ছমাসের শিশু পুত্র ।বাসে এক যুবতীর সঙ্গে পরিচয় হয় তার ।বাসে কোন ফাঁকা আসন না থাকায় মঞ্জিলার ছেলেকে কোলে নিয়ে বসেন অপরিচিতা ওই যুবতী। অল্পক্ষণে আলাপে দুজনের ভাব জমে ওঠে। করুণাময়ী বাসস্ট্যান্ডে নেমে দুজনে একসঙ্গে অটোতে ওঠেন। এরপর হাসপাতালে ঢোকেন একই সঙ্গে।

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ শিশু পুত্রকে নিয়ে তার মা হাসপাতালে পৌঁছন। এরপর চিকিৎসককে দেখান মঞ্জিলা দেবী। চিকিৎসক বেশ কিছু ওষুধ লিখে দেন। এরপর সদ্য আলাপ হওয়া বান্ধবীকে মঞ্জিলা দেবী নিশ্চিন্তে বলেন ছেলেকে তিনি তার কাছে রেখে ওষুধ কিনতে যাচ্ছেন। ওই যুবতী তাতে সায় দেয় । বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে মঞ্জিলা দেবী শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে চলে যান। ওষুধের দোকানে বেশ কিছুটা ভিড় ছিল। ওষুধ কিনে ফিরে দেখেন কেউ কোথাও নেই। ততক্ষণে শিশুটিকে নিয়ে হাসপাতাল ছেড়ে চম্পট দিয়েছে ওই যুবতী। ফুলবাগান থানার পুলিশ হাসপাতাল চত্বর এবং তার আশেপাশের রাস্তায় থাকা বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। অভিযুক্ত মহিলাকে হন্যে হয়ে খোঁজার কাজ শুরু হয় ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

রণক্ষেত্র যুবভারতী, বিধাননগর পুলিশের ‘‌অপদার্থতার’‌ জন্য ক্ষমা চাইলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ