ট্যাবলো বিতর্কে রাজ্যের পাশে দাঁড়িয়েই মোদিকে অনুরোধ তথাগত’র

সাধারণতন্ত্র দিবসে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ বিষয়ক ট্যাবলো বাতিল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণতন্ত্র দিবসে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ বিষয়ক ট্যাবলো বাতিল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গত শনিবার জানা যায় বাংলার দেওয়া নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো মৌখিক ভাবে বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রক। আর সেই বিষয়ে যতদিন যাচ্ছে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রতিরক্ষামন্ত্রীকে আর্জি জানিয়েছেন নেতাজি বিষয়ক ট্যাবলো মঞ্জুর করা হোক। এবার সেই পথে হেঁটে প্রধানমন্ত্রীকে বিশেষ অনুরোধ করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি সোমবার টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানিয়ে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, অনুগ্রহ করে প্রজাতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বের চিত্র তুলে ধরা হয়েছে। নেতাজির সংগঠন আইএনএ ব্রিটিশদের বিশ্বাসকে নাড়িয়ে তাদের দ্রুত দেশ ছাড়তে বাধ্য করেছিল।’ চলতি বছরের ১২৫ তম জন্মবার্ষিকী নেতাজি সুভাষচন্দ্র বসুর। সঙ্গে দেশে পালন করা হচ্ছে ‘আজাদি কা মাহোৎসব’, সেই কথা মাথাতে রেখেই নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো দেওয়ার প্রস্তাব রাখে বাংলা। কিন্তু বাকি রাজ্যের ট্যাবলো গ্রহণ করলেও বাংলার ক্ষেত্রে বঞ্চনা করেছে কেন্দ্র। যার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত রবিবার প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়ে মমতা লিখেছেন, ‘দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলা অগ্রণী ভূমিকা নিয়েছিল। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার মানুষে ব্যথিত হয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম জাতীয়তাবাদের মন্ত্র ‘বন্দেমাতরম’ লিখেছিলেন। যা পরে জাতীয় গান হয়। রমেশচন্দ্র দত্ত প্রথম ব্রিটিশদের ঔপনিবেশিক অর্থনীতির সমালোচনা করে প্রবন্ধ লিখেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেশে প্রথম জাতীয় রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেন।’ তাই বাংলাকে বাদ দেওয়া মানে স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান অস্বীকার করা, এই বক্তব্য চিঠিতে মোদিকে জানান মমতা।

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য