পরকীয়া সম্পর্ক! লেদার কমপ্লেক্স থানা এলাকায় খুনের ঘটনায় গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নলবনের বাঁধের উপরে থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। লেদার কমপ্লেক্স থানা এলাকায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এরপরেই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে সন্ন্যাসী দলুই নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই খুনের পিছনে থাকতে পারে ত্রিকোন প্রেমের যোগ।

পুলিশ সূত্রে খবর, নিহত যুবক বছর ৩৬-র রাজা মণ্ডল স্থানীয় একটি রেস্তরাঁয় কাজ করতেন। আনন্দপুর থানার নোনাডাঙায় তাঁর পৈত্রিক বাড়ি। ছোটবেলা থেকে মামার কাছেই মানুষ। কয়েক বছর আগে তাঁর বিয়ে হওয়ার পরে মামার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে শ্বশুরবাড়ি এলাকায় থাকতে শুরু করেছিলেন। মৃত যুবকের এক পুত্রসন্তান রয়েছে। পরকীয়া সম্পর্কের সন্দেহে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়।

স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে মৃত যুবকের স্ত্রীর পরকীয়ার তত্ত্ব উঠে এসেছে। সন্দেহের জেরেই ৬ মাস ধরে আলাদা থাকতে শুরু করেছিলেন মৃতের স্ত্রী। যে রেস্তোরাঁতে কাজ করতেন ওই যুবক, তার মালিক সত্যজিৎ মণ্ডল ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ৪ মাস ধরে হোটেলেই থাকছিলেন মৃত রাজা মণ্ডল।

ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন লালবাজারের সায়েন্টিফিক শাখা। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। মৃত যুবকের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে সন্ন্যাসী দলুইয়ের নাম। এরপরেই রবিবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের আসল কারণ জানতে চাইছে পুলিশ।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন