প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়:তৃণমূল নেতা রাজ্জাক খাঁ বৃহস্পতিবার রাতে খুনের ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিল প্রশাসন। এবার ভাঙড়ের ১০ জন তৃণমূল নেতাকে বরাদ্দ করা হল ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। কলকাতা পুলিশের(Kolkata Police) তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।নিরাপত্তা পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন,সাবিরুল ইসলাম, জাগুলগাছি অঞ্চল তৃণমূল সভাপতি,রাকেশ রায়চৌধুরী, আইএনটিটিইউসি-র ভাঙড় ১ নম্বর ব্লক সভাপতি। এছাড়া আছেন,অহিদুল ইসলাম, চালতা বেড়িয়া অঞ্চলের কনভেনার।

নিজামুদ্দিন মোল্লা(Nizamuddin Molla) – চালতা বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও ভাঙড় বিধানসভা কমিটির সদস্য।মমিনুল ইসলাম – ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ।অন্যদিকে, যাঁদের দেহরক্ষী সংখ্যা বাড়ানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন,আহসান মোল্লা, ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ।বাহারুল ইসলাম, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।শাহজাহান মোল্লা, ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি।খাইরুল ইসলাম, ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ।মহাসিন গাজী, ভাঙড় ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেল-এর সভাপতি।তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের পরে ওইসব নেতারা আতঙ্কে ভুগছিলেন বলে জানা যায়।

তাঁদের অনেকেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) পোস্ট করে নিজেদের নিরাপত্তা পাওয়ার কথা প্রকাশ্যে আনেন। এরপরই এই সকল তৃণমূল নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা পুলিশ। কারণ গোয়েন্দা দফতরের খবর অনুযায়ী, আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে যে কোন মুহূর্তে ফের অঘটন ঘটতে পারে ভাঙড়ে। ঘটতে পারে রাজনৈতিক হানাহানি। তাই আগাম তৃণমূল নেতাদের দেহরক্ষী দিয়ে তাদের বুলেটের নিশানা থেকে রক্ষা করার সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ।

পাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?