বঙ্গোপসাগরে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘ডানা’

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ধেয়ে আসছে বিধ্বংসী ঘুর্ণিঝড়। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল। আগামী ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড়টি গুরুতর আঘাত হানতে পারে। সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে ডানা। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ঝুকিপূর্ণ অঞ্চলে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। তবে কোন স্থানের উপকূলে আঘাত করবে সেই বিষয়ে এখনও পূর্বাভাস পাওয়া যায় নি।

এই নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি এক গবেষক ও আবহাওয়াবিদ জানিয়েছেন,অক্টোবর মাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস দিয়েছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নসহ বেশিরভাগ আবহাওয়া পূর্বাভাস মডেল।

আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল একই সঙ্গে জানিয়েছে,সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে ডানা। এই নামটি মধ্যপ্রাচ্যের দেশ কাতার এর দেওয়া। আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সম্ভব্য ঘূর্ণিঝড় ডানা অক্টোবর মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে উপকূলে আঘাত করতে পারে।

ইউরোপিয়ান ইউনিয়নের পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা ৭০ থেকে ৮০ শতাংশ আশঙ্কা নির্দেশ করেছে ১৬ অক্টোবর তারিখে। ১৭ অক্টোবর ঘূর্ণিঝড়টির সৃষ্টি হওয়া নিয়ে অনেকটা নিশ্চিত হওয়া গেলেও কোনো স্থানের উপকূলে আঘাত করবে সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয় নি।

ঘূর্ণিঝড় ডানা কোন উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করবে তা জানার জন্য কমপক্ষে আগামী ২০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল একই সঙ্গে নির্দেশ করেছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল বিভাগ ও ভারতের ওড়িশা রাজ্যের মধ্যবর্তী যে কোনো উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করতে পারে। তবে কোন স্থানে আঘাত হানবে তার স্পষ্ট কোন পূর্বাভাস পাওয়া যায় নি।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স