অশান্তির ঘটনা খতিয়ে দেখতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি

৭ শিক্ষক ও শিক্ষিকাকে নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আর তদন্ত কমিটির নোডাল অফিসার হিসেবে থাকছেন ডিন অফ স্টুডেন্টস।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ঘটে যাওয়া অশান্তি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ২০০ বছরের ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া গত সপ্তাহের ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ৭ শিক্ষক ও শিক্ষিকাকে নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আর তদন্ত কমিটির নোডাল অফিসার হিসেবে থাকছেন ডিন অফ স্টুডেন্টস। জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত করে সুপারিশ এবং রিপোর্ট দেবে অনুসন্ধান কমিটি। রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে কড়া পদক্ষেপ। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এসএফআই, আইসি’র সঙ্গে টিএমসিপি’র সংঘাতকে কেন্দ্র করেই সূত্রপাত হয়েছে এই ঘটনার।

৩ টি ছাত্র সংগঠনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এসএফআই ও টিএমসিপি একবাক্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানালেও আইসি’র পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রশ্ন পড়ুয়াদের প্রতিনিধিত্ব ও নীতির। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে কিছুটা দেখনদারি আছে।

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা