চলতি মাসে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য

২৮ মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী ২৭ মার্চ সকালে কলকাতায় আসছেন দেশের সাংবিধানিক প্রধান। আর ওইদিন বিকেলে নবান্নের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু’দিনের জন্য বঙ্গ সফরে আসছেন। প্রসঙ্গত দেশের রাষ্ট্রপতি পদে বসার পর এই প্রথম তাঁর বাংলা সফর। রাজ্যে এসে ২৮ মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। তার আগের দিন অর্থাৎ ২৭ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।

২৭ তারিখে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে দেশের রাষ্ট্রপতি যেতে পারেন এলগিন রোডে। সেখানে নেতাজি ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন তিনি। এরপর সেখান থেকে তাঁর যাওয়ার কথা রয়েছে জোড়াসাঁকোয়। জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওইদিন কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ২৭ তারিখে রাজভবনে রাত্রিবাস করে ২৮ তারিখে শান্তিনিকেতনে যাবেন তিনি। শান্তিনিকেতন থেকে ফিরে যাবেন দিল্লিতে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর