জন্মাষ্টমীতে কলকাতার প্রিন্সেপ ঘাট স্টেশনে হাওড়ার যুবক খুনে গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর সন্ধ্যায় কলকাতায় খুন। প্রিন্সেপ ঘাট থেকে দেহ উদ্ধার হয়েছিল। সেই যুবকের পরিচয় পুলিশ পরে জানতে পারে। তার নাম অরবিন্দ মন্ডল(Arabinda Mandal)। বয়স ২৮ বছর। বাড়ি হাওড়ার জপুর এলাকায় ।যুবকের দেহের ধারালো অস্ত্রের কোপ ছিল। সেই ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুলিশ মোট চারজনকে গ্রেফতার করে। বিতদের নাম মোঃ আরমান , বাকিবুল্লা মন্ডল, রাহুল মণ্ডল, রাজা মিশ্র। ভিতরের মধ্যে মোঃ আরমানের বাড়ি কলকাতার নারকেলডাঙ্গা(Narkeldanga) থানা এলাকার রাজাবাজারের গ্যাস স্ট্রিটে। বাকিবুল্লার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙাতে রাহুল মন্ডলের বাড়ি সেনপাড়া জগদীশপুর হাওড়ার লিলুয়া থানা(Lilua P.S.) এলাকায় এবং রাজা মিশ্রর বাড়ি হুগলি জেলার মগরার বাঁশবেড়িয়াতে(Basberia)।

ধৃতদের সঙ্গে নিহত যুবকের কি নিয়ে মতবিরোধ হয়েছিল এবং কেন তাকে খুন করা হল তা পুলিশ তদন্ত করছে। ধৃতদের আদালতে পেশ করে তদন্তের সাথে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।এদিকে কলকাতা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছিল। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তবে পুলিশ বুঝতে পারবে মৃত্যু কিভাবে হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রিন্সেপ ঘাট স্টেশনে(Princep Ghat Station) ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রথমে দেহটি দেখতে পায় রেল পুলিশ। এরপর কলকাতা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে যায়। দেহটিকে নাড়াচাড়া করার পর পুলিশ বুঝতে পারে তার প্রাণ নেই। মৃতদের কাছ থেকে একটি ঘড়ি ও একটি কাঁচি পাওয়া গেছে। আশেপাশে কেউ ছিল না। প্ল্যাটফর্মে পড়েছিল চাপ চাপ রক্ত। ওই যুবকের পরিচয় রাত পর্যন্ত পুলিশ জানতে পারে নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল কে বা কারা ওই ব্যক্তিকে খুন করে চম্পট দিয়েছে। তবে কেন এই যুবককে খুন করতে হল এবং এই ঘটনার পেছনে কারণ কি সেই সূত্র খুঁজছে পুলিশ। স্টেশনে চারপাশে যেসব সিসিটিভি রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। শনিবার ছিল রাজ্য সরকারের ছুটির দিন। জন্মাষ্টমী উপলক্ষে নবান্ন ছুটি ঘোষণা করেছে। প্রিন্সেপ ঘাট স্টেশন তাই অন্যান্য দিনের মতো ব্যস্ত ছিল না। যথেষ্ট ফাঁকা ছিল। ওই যুবককে ওখানে খুন করা হয়েছে বলে পুলিশ মনে করছে। যুবকের পরিচয় জানতে পারলে এই খুনের অনেকটা কিনারা পুলিশ করতে পারবে বলে মনে করছে। সিসিটিভির ফুটেজ হয়তো খুনি পর্যন্ত পৌঁছতে কলকাতা পুলিশকে সাহায্য করবে এমনটাই মনে করেছিল তদন্তকারী অফিসাররা। তবে নিহত যুবকের সঙ্গে আততায়ীদের কোন ধস্তাধস্তি হয়নি বলে পুলিশ মনে করছে। মৃত দেহটি যেভাবে পড়েছিল তাতে মনে করা হচ্ছে কোন অসতর্কতার সুযোগ নিয়ে ওই যুবককে খুন করা হয়েছে। ওই যুবকের মাথার পেছনে আঘাতের দাগ ছিল। পরে ওই যুবকের পরিচয় পুলিশ জানতে পারে তার নাম অরবিন্দ মন্ডল। তার বাড়ি হাওড়ার জপুর(Japur) এলাকায়। বন্ধুদের সঙ্গে গোলমালের জেরে এই খুন বলে পুলিশ তদন্তে জানতে পারে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের