তৃণমূলে যোগ দিলেন বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার শিবশঙ্কর পাল

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা ভোট। তার আগে ফের বড়সড় চমক দিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগেও ক্রীড়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিজেদের দলে নিয়ে প্রার্থী করেছিল তাঁরা। এবার সেই দলে নাম লেখাল বাংলার হয়ে দীর্ঘদিনের খেলোয়াড় শিবশঙ্কর পাল। জানা গিয়েছে, প্রাক্তন পেসার লড়বেন নিজের জন্মভূমি তুফানগঞ্জ থেকে। মঙ্গলবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকের হাত ধরে।

উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি বোলিং কোচ হিসাবে বাংলা দলের সঙ্গে যুক্ত রয়েছেন। সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফিতে তিনি কোচিং করিয়েছেন মহম্মদ শামি-আকাশ দীপদের। মঙ্গলবার বিকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৪ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করবেন। তার আগেই এই দাপুটে ফার্স্ট বোলারকে নিজেদের দলে নিয়ে বিরোধীদের বোল্ড করার জন্য প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস।

বাংলার ক্রীড়ামহলে ‘ম্যাকো’ নামে পরিচিত শিবশঙ্করের হাতে এদিন তৃণমূলের পতাকা তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিক। সূত্রের খবর, জন্মস্থান তুফানগঞ্জ থেকে প্রাক্তন পেসারকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস । উল্লেখ্য, ২০২১ সালে তুফানগঞ্জ কেন্দ্রে জিততে পারেননি তৃণমূল প্রার্থী। এবার সেখানে লড়াই করার জন্য প্রার্থী করা হচ্ছে ঘরের ছেলে শিবশঙ্করকে। অন্যদিকে এদিন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তৃণমূলে যোগ দেন মঙ্গল সোরেন। সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল অফিসার তিনি। পাশাপাশি এদিন তৃণমূলে যোগ দিয়েছেন, তনুশ্রী হাঁসদা এবং আব্দুল মতিন। এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় বহু নতুন মুখ আসতে চলেছে বলে জল্পনা। তরুণ মুখও বাড়ছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে তৃণমূলের তালিকায় কোন কোন মাস্টারস্ট্রোক অপেক্ষা করছে, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য