ইরানে হামলার রেশ কলকাতাতেও, আমেরিকান সেন্টারের সামনে বিক্ষোভ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলার রেশ ছড়িয়েছে কলকাতাতেও। কলকাতার আমেরিকান সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ রয়েছে। ধর্মতলা লেনিন মূর্তিতে জমায়েত করা হবে। সেখান থেকেই বিক্ষোভ সমাবেশ শুরু হবে। বিকেল সাড়ে ৩টে থেকে শুরু হবে এই সমাবেশ। ইজরায়েল-আমেরিকা যৌথভাবে ইরান আক্রমণ করেছে। এর প্রতিবাদে সোমবার কলকাতার আমেরিকান সেন্টারের সামনে বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছে এসইউসিআই। ইরানের ওপরে এই হামলার তীব্র প্রতিবাদ দেখাবে তাঁরা।

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় মৃত্যু  হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এই খবর স্বীকার  করেছে ইরান। ইরানের সরকারি সংবাদ সংস্থা  রবিবার সকালে খামেনেইয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফেও বিবৃতি দিয়ে খামেনেইয়ের মারা যাওয়ার কথা জানানো হয়েছে ।  প্রসঙ্গত, শনিবার   ইরানের উপর হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। তারপর থেকে পাল্টা আক্রমণ শুরু করে ইরানও। এই হামলায়  ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এমনটাই সূত্রের খবর।  নিহতদের মধ্যে খামেনেই সহ আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর। শুধু তাই নয় ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতার মেয়ে, জামাই ও নাতির নিহত হওয়ার খবর  মিলেছে।

 

 

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর