বিজেপি ছাড়লেও কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে বাবুল

‘জিরো পাওয়ার পার্সেন’ হয়ে বাবুল বেশিদিন তৃণমূলে থাকতে পারবেন না। আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই বাবুলের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে চলেছে মোদি সরকার, থুড়ি অমিত শাহের মন্ত্রক। দাবি বঙ্গ বিজেপি নেতাদের। যার অর্থ বাবুলের রাজনৈতিক কেরিয়ারে আগামী দিনেও থাকছে চমক।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনটা চট করে দেখা যায় না। দল ছাড়লে, মন্ত্রীত্ব ছাড়লে তাঁর নিরাপত্তাও কমিয়ে দেওয়া হয়। কিন্তু বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটছে। অন্তত তেমনটাই দাবি অমিত শাহের মন্ত্রকের। যার জেরে জোর জল্পনা ছড়িয়েছে, বাবুলের প্রত্যাবর্তনে এখনও আশাবাদী কেন্দ্রের শাসক দল, মানে বিজেপি। হয়তো সেই কারনেই এখনও বাবুল সুপ্রিয় কেন্দ্রের হিসাবে রয়ে গিয়েছেন ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে। যদিও বাস্তব কিছু ভিন্ন কথাই বলছে। কেননা বাবুলের আশেপাশে এই নিরাপত্তা দেখা যাচ্ছে না। এমনকি বাবুল নিজেও জানিয়েছেন, তিনি কোনও কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন না।

বাবুল আসানসোল লোকসভা কেন্দ্রের দুই দফার সাংসদ। হয়েছিলেন কেন্দ্রের মন্ত্রীও, সেটাও দুই বার। তবে পূর্ণ মন্ত্রী তাঁকে করা হয়নি। দুইবারই তিনি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেই হিসাবে তিনি পেতেন ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকতেন কেন্দ্রীয় বাহিনীর ছ’-সাত জন কমান্ডো। একুশের বিধানসভা নির্বাচনের দুই মাসের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়া হয় বাবুলকে। কার্যত সেই সময় থেকেই বাবুল ও বিজেপির মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। বাবুলের দাবি, জুলাই মাসে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন। বাবুলের নিরাপত্তার দায়িত্ব সেই সময় দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-কে। বাবুলের দাবি, তিনি মন্ত্রীত্ব ছাড়া আর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করার আর্জি জানাবার পর সিআইএসএফ-ও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেনি। তিনি এদিনও জানিয়েছেন, কেন্দ্রে মন্ত্রীত্ব ছাড়ার পরে পরেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠিয়ে নিরাপত্তা প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন।

কিন্তু এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করেছে, বাবুলকে আগের মতোই ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে। যদিও বাবুলের আশেপাশে এখন সেই রকম কিছুই দেখা যায় না। গত ১৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল। তার দু’দিন পরে নিজেই গাড়ি চালিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় বাবুল জানিয়েছিলেন, তিনি নিজেই কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার কথা বলেছেন। সে কারণে একাই গাড়ি চালিয়ে নবান্নে এসেছেন। নিরাপত্তার দায়িত্বে কেউ নেই। আগামী দিনেও তিনি এ ভাবেই পথ চলবেন। কার্যত সেই সময় থেকেই রাজ্য পুলিশই বাবুলের নিরাপত্তার বিষয়টি দেখে। কিন্তু এখন অমিত শাহের মন্ত্রকের দাবি, এখনও বাবুলের নিরাপত্তা দেখাভাল করেন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ-এর ছ’-সাত জন কমান্ডো। যদিও বাবুল পাল্টা দাবি করেছেন, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকতো সিআইএসএফ। কোনওদিনই তাঁর নিরাপত্তায় সিআরপিএফের জওয়ান বা কমান্ডোরা থাকতেন না। তাই এখন প্রশ্ন উঠেছে, বাবুলের যদি কেন্দ্রীয় নিরাপত্তা থেকেই থাকে তাহলে তাঁদের দেখা মেলে না কেন? আর কেনই বা তা বাবুলকে জানানো হয়নি!

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোদি সরকার বাবুলের ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে তা এখনও খাতায় কলমে হয়েই রয়ে গিয়েছে। বাস্তবে সে সব কিছুই দেখা যাচ্ছে না। তবে বিজেপির সূত্রে জানা গিয়েছে, গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের আশা বাবুল আজ না হোক কাল তৃণমূল ছেড়ে বিজেপিতেই ফিরে আসবেন বা আসতে বাধ্য হবেন। কেননা তাঁদের মতে তৃণমূলে বাবুলের কোনও ভবিষ্যত নেই। তাঁকে না করা হয়েছে মন্ত্রী, না মেয়র, না বিধায়ক, না সাংসদ। সেই হিসাবে বাবুল এখন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বা সাংসদ ভিন্ন আর কিছুই নন। এভাবে ‘জিরো পাওয়ার পার্সেন’ হয়ে বাবুল বেশিদিন তৃণমূলে থাকতে পারবেন না। আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই বাবুলের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে চলেছে মোদি সরকার, থুড়ি অমিত শাহের মন্ত্রক।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি