দুপুর পৌনে তিনটে নাগাদ আরজি কর কাণ্ডে রায় ঘোষণা করবেন বিচারক

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। দুপুর পৌনে তিনটে নাগাদ শিয়ালদহ আদালতের বিচারক আরজি কর(R G Kar) কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করবেন।সেই কারণেই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদার আশেপাশের এলাকা। প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে। রয়েছেন দুজন ডিসি পদমর্যাদা আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে পাঁচ জন, এসআই পদমর্যতার আধিকারিকরা রয়েছেন ৩১ জন, এএসআই পদমর্যদার আধিকারিকরা রয়েছেন ৩৯ জন, কনস্টেবল রয়েছে ২৯৯, এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছে ৮০ জন। সব মিলিয়ে প্রায় ৫০০ পুলিশ কর্মী(500 Police Force) মোতায়ন রয়েছে শিয়ালদা কোর্ট সহ আশেপাশের এলাকায়। নির্দিষ্ট সময়ে সঞ্জয় রায়কে করা নিরাপত্তার মধ্যে হাজির করা হয় শিয়ালদহ আদালতে(Sealdaha Court)।

বিচারক সোমবার এজলাসে এসে দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের(Sanjay Roy) উদ্দেশ্যে বলেন ,আমি ৩ ঘন্টা সময় দিয়েছি শোনার জন্য। যা যা প্রমাণ এসেছে, আপনার চেয়ে ভাল কেউ জানে না। কী হয়েছে। আমার কাছে যা যা এসেছে, যা প্রমাণ এসেছে তার উপরে আমি বিচার করতে পারি। আপনি যা বলেছেন, সব রেকর্ডে আছে। আমার সব দেখে মনে হয়েছে সব সঠিক। আমি জানতে চেয়েছি শাস্তির বিষয়ে। আপনার বাড়িতে কে আছে?বাড়ি লোক যোগাযোগ করছে ? বিচারক প্রশ্ন করলে সঞ্জয় রায় বলেন, কেউ তার সাথে দেখা করতে যায়নি। এরপর সঞ্জয় বলেন, আমি কিছু করিনি স্যার। আমাকে দোষী প্রমাণিত করা হয়েছে।সিবিআই আইনজীবী সোমবারও দাবি করেন, ক্যাপিটল শাস্তি চাইছি। বিরলতম ঘটনা।বারবার বিরলতম অপরাধ, এটা বলছেন সিবিআই- এর আইনজীবী। বিচারক সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারক বলেন,আপনাকে আগেই বলেছি যেদিন চার্জ আনা হয়েছিল । সর্বোচ্চ শাস্তি হতে পারে , সর্ব নিম্ন শাস্তি হতে পারে আজ। মন্তব্য বিচারকের।সঞ্জয় রায়ের মন্তব্য,আমাকে ফাঁসানো হয়েছে । এতকিছু নষ্ট হয়েছে , আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল । আমি যদি করতাম আমার মালা ছিঁড়ে যেত । আপনি সব শুনেছেন।

যেমন যার ইচ্ছা হচ্ছে তাই করছে । সিবিআই মেডিক্যাল করাতে গেলে একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সিবিআই(CBI) যেখানে ইচ্ছে আমাকে সই করিয়েছে।বিচারক তখন বলেন, আপনার কথা শোনার জন্য গোটা দিন দিয়েছি । ৩ ঘন্টা শুনেছি। আপনার থেকে ভালো কেউ জানে না কি হয়েছে । আমি বিচার করতে পারি। ৩ ঘন্টা জিজ্ঞাসা বাদ করেছি । আজ আপনাকে শাস্তির বিষয়ে আপনার কিছু বলার থাকলে বলুন । আপনার বাড়ির বাড়ির লোক আপনার সঙ্গে মামলা চলাকালীন যোগাযোগ করেছেন ?

সঞ্জয় – বলেন,যোগাযোগ করে না।সঞ্জয় এর আইনজীবী মৃত্যু দন্ডের বিরোধিতা করে বলেন,সমাজ থেকে কাউকে বাদ দিয়ে দেওয়াটা সমাধান নয়। তীব্র বিরোধীতা করছি মৃত্যু দন্ডের । মামলার এখনো তদন্ত বাকি আছে। মৃত্যু দন্ড ছাড়া যে শাস্তি আছে সেই শাস্তি দেওয়া হোক। নিহত আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, আমার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই । বিচারক স্পষ্ট জানিয়ে দেন তিনি আরজি কর মামলায় আজ দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটে তার রায় ঘোষণা করবেন। শুরু এখন কাউন্টডাউন।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু