অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে দূরে ওড়িশায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। আগামী সপ্তাহ থেকে বাংলায় ফিরতে পারে সেটি। ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মঙ্গলবার থেকে শুরু হতে পারে বৃষ্টি। বাংলার উপর থেকে মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলেছে। তবে উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত জারি থাকার কথা বলা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বাড়বে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি চলবে। রবিবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় আকাশে ভারী মেঘের দেখা নেই। শনিবারের মতো রবিবারও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে শহরে।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কাছাকাছি মৌসুমী বায়ু আসবে। এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে কম হবে। কলকাতাতে জারি রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি। সকাল থেকেই ঘামের জ্বালায় নাজেহাল সাধারণ মানুষ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও যদি বৃষ্টি না হয় এই অস্বস্তি আরো বৃদ্ধি পাবে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যার স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৬ সেলসিয়াস বেশি।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা