আজও কাল কলকাতা সহ গোটা বঙ্গে ঝড় বৃষ্টি চলবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল থেকে দিনের তাপমাত্রা ব্যাপকভাবে উদ্যমুখী হয়েছিল। কিন্তু দুপুরের পর থেকেই জেলায় জেলায় শুরু হয় ঝড়-বৃষ্টি। কলকাতায় (Kolkata)বিকেল নাগাদ কালো মেঘে আকাশ ঢেকে যায় ।এরপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া। অল্প সময়ের মধ্যেই জোরে বৃষ্টি শুরু হয়। সঙ্গে চলে ঝড়ো হাওয়া। স্বস্তি নেমে আসে আমজনতার মনে। অনেকেই রাস্তায় বেরিয়ে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

মৌরসুমের প্রথম বৃষ্টি হয় টানা আধ ঘণ্টারও বেশি সময় ধরে।এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,আজ থেকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ(North Bengal) দক্ষিণবঙ্গ সহ সর্বত্র বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে।আজ ২৭ এপ্রিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ(South Bengal) সব জায়গাতেই একটু বেশি ঝড় বৃষ্টি হবে।আগামীকাল ২৮ এপ্রিল শুক্রবার আবার ঝড় বৃষ্টি কমে যাবে। আবার ২৯ তারিখ অর্থাৎ পরশুদিন শনিবার থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দুই বঙ্গে।

পরশুদিন থেকে তিন দিন দুই বঙ্গেই তাপমাত্রা খানিকটা বাড়বে।জলীয় বাষ্প আবহাওয়ায় থাকবার জন্য অস্বস্তি বজায় থাকবে। স্থানীয়ভাবে যেখানে ঝড় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রার পরিমাণ খানিকটা কম থাকবে। কলকাতায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে । আগামী কাল আবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। ২৯ তারিখ থেকে কলকাতায় আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানান সঞ্জীব বাবু।এদিন দুপুর থেকে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ,পুরুলিয়া ও ঝাড়গ্রামে দফায় দফায় বৃষ্টি হয়। বেশ কিছু জেলাতে শিলা বৃষ্টিও হয়। মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ঝড়ো হওয়ার সঙ্গে বেশ খানিকক্ষণ চলে তুমুল বৃষ্টি।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি