দক্ষিণেশ্বর মন্দিরে বছরের প্রথম দিনে রেকর্ড পরিমান ভিড় ,রয়েছে কড়া নিরাপত্তা বলয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার বছরের প্রথম দিনে ভোর চারটে থেকে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে পড়েছে দর্শনার্থীদের লম্বা লাইন। শুধু এই রাজ্যের নয়, অন্যান্য রাজ্যের মানুষ এদিন কল্পতরু উৎসব ও বছরের প্রথম দিন উপলক্ষ্যে দক্ষিণেশ্বর(Dakineswar) মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে আসেন।এদিন লক্ষাধিক পুণ্যার্থীদের সুরক্ষা দিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কলকাতার পাশাপাশি জেলার দর্শনীয় স্থান গুলিতে মানুষের ভিড়।বছরের প্রথম দিনে পালিত হয় কল্পতরু উৎসব।এদিন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল নেমেছে।

বছরে প্রথম দিন সকলেই চাইছে মায়ের দর্শন করে পুজো দিয়ে বছর শুরু করতে। তাই এদিন ভোর চারটে থেকে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে পড়েছে দর্শনার্থীদের লম্বা লাইন। শুধু এই রাজ্যের নয়, অন্যান্য রাজ্যের মানুষ এদিন কল্পতরু উৎসব(Kalpataru Utsav) ও বছরের প্রথম দিন উপলক্ষ্যে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে আসেন।এদিন লক্ষাধিক পুণ্যার্থীদের সুরক্ষা দিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মহিলা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইনারস টিমকেও(Winners Team) রাখা হয়েছে মহিলা ভক্তদের নিরাপত্তা জন্য।

প্রায় দেড়শটি ক্লোজ সার্কিট ক্যামেরায়(CCTV) চলছে নজরদারি । দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে বসানো হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম(Controll Room)। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর জওয়ানদেরও নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি দর্শনার্থীকে মেটাল ডিটেক্টর বসানো গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। মন্দির চত্বরকে ঘিরে সাদা পোশাকের পুলিশের নজরদারি রয়েছে সর্বক্ষণ।নতুন বছরের প্রথম দিন রাজ্যের মানুষ পিকনিক মুডে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের