চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন জ্যোতির্ময় ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কাটল জটিলতা। রাজ্য মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। পাশাপাশি কমিশনের বিচারবিভাগীয় সদস্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমতি মিত্র। আজ বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত বছরের ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকেই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছিল। পাশাপাশি কমিশনের অন্যতম বিচারপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল আর এক প্রাক্তন বিচারপতি শিবকান্ত প্রসাদকে। দুজনকে নিয়োগ করার জন্য ত‍ৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে সুপারিশ করা হয়েছিল।

কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সেই সুপারিশকে মান্যতা দিতে অস্বীকার করেছিলেন প্রাক্তন রাজ্যপাল। একাধিকবার রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নিয়োগ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করার জন্য ধনকড়কে অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি বিজেপির একনিষ্ট সমর্থক বাংলার প্রাক্তন রাজ্যপাল। কিন্তু ধনকড় চলে যাওয়ার পরে অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসা লা গনেশনকে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগে সিলমোহর দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের ফাইলে স্বাক্ষর করেছেন অস্থায়ী রাজ্যপাল।

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ