ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসি হলে বিরোধিতায় উচ্চ আদালতে যাবেন বিকাশ, বিস্ফোরক দাবি কুণালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজে  মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানায় বামেরা। একাধিকবার তাঁরা এই দাবি নিয়ে নেমেছেন রাজপথে। এই আবহে এক স্যোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান,’ সূত্রের খবর: বিচারে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ফাঁসির আদেশ হলে ঊর্ধ্বতর আদালতে ফাঁসির রায়ের বিরুদ্ধে সঞ্জয়ের পক্ষে লড়বেন সিপিএমের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।‘ শনিবারের বারবেলায় এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষের এই পোস্ট নিয়ে বেড়েছে  রাজনৈতিক উত্তেজনার পারদ।

বলা বাহুল্য, ধর্ষণ-খুনের নৃশংস ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শুধু তাই নয় নিহত চিকিৎসকের বাবা- মায়ের ইচ্ছে এই ধর্ষণকাণ্ড নিয়ে তদন্ত করছে সিবিআই। আর এইসময়তেই ধর্ষকের ফাঁসি চেয়ে রাজপথে নেমে গণ আন্দোলনের নামে মানুষের আবেগকে উস্কানি দিতে দেখা যায় বাম নেতাদের একাংশ। অন্যদিকে দীর্ঘ সময় পার করে সিবিআই জানায়, ধর্ষণ- খুন কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয়। এরপরেই ১১ নভেম্বর থেকে প্রতিদিন শুনানি চলছে আদালতে। আর তখনই অভিযুক্ত  সঞ্জয়ের পক্ষ নিতে শুরু করেছেন বাম নেতার। তাতেই প্রশ্ন উঠছে , ‘সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে ফাঁসি আদেস হলে লড়াইয়ের পরিকল্পনা করেছন বিকাশরঞ্জনরা?’

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন