‘ইমোশনাল হয়ে ভাঙচুর করেছি’, দাবি আরজি কর হামলার ঘটনার অভিযুক্তের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার রাতে চলে দেদার ভাঙচুর। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে একজন ছিল নাগেরবাজারের অভিযুক্ত সৌমিক। বর্তমানে ব্যারাকপুর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

বুধবার রাতের কথা বলতে গিয়ে ধৃত সৌমিক জানিয়েছে,’ আমি আরজি করের সামনে মিছিলের মধ্যে ছিলাম। কিন্তু হঠাৎ করে সবাই ভাঙচুর করছে দেখে ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর তারপরই আমি ভাঙচুর চালাই। আমি নিজে থেকেই গিয়েছিলাম। আমার চেনাপরিচিতরা ছিল মিছিলে। শুনেছি বিকিদা ধরা পড়েছে। সে আমার জিমের বন্ধু। তবে অনেকই পরিচিত হলেও  তাদের ঠিকানা জানা নেই।‘

উল্লেখ্য, বুধবার রাতে   মেয়েদের রাতের শহর দখল নেওয়ার শান্তিপূর্ণ মিছিলের সময়েই আচমকাই  লাঠি হাতে চলে আরজি করের ভাঙচুর। সেই  ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই  সৌমিককে রড হাতে দরজা-জানলা ভাঙতে দেখা গিয়েছিল। বলা বাহুল্য, এই হামলার  ঘটনার পর সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে সন্ধান চেয়েছিল কলকাতা পুলিশ। এরপরেই তদন্তকারী হাতে গ্রেফতার হয় অভিযুক্তরা। তবে কলকাতা পুলিশ এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার করেছে তাদের পরিচয় এখন জানা যায়নি। 

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা