বিধানসভায় রাজ্যসভার প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার বিধানসভায় রাজ্যসভার প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন সঙ্গে ছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী, বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ সহ অন্যান্যরা।আরজি কর-কাণ্ডের জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। সেই আসন এতদিন ফাঁকা ছিল। তবে সাংসদ হিসাবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জহরের। এবার সংসদের উচ্চকক্ষে সেই শূণ্য আসনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে রাজ্যের তৃণমূল সরকার। শনিবার সমাজ মাধ্যমে তৃণমূলের তরফে এমনটা ঘোষণা করা হয়। রাজ্যসভার উপনির্বাচন আসন্ন, তাই উপনির্বাচনের প্রাক্কালেই শূন্য সাংসদ আসনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে রাজ্যের শাসক দল। তৃণমূলের তরফ থেকে সমাজমাধ্যমে লেখা হয়, ‘আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হল। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

আশা করব, তিনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকারির পদ বহন করবে। প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলবেন।’ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমাজমাধ্যমে ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঋতব্রত, আপনি এই মর্যাদা পাওয়ার যোগ্য। যিনি রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করেছেন এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। একটু সময় লাগলেও তিনি তাঁর পরিশ্রমের দাম পাচ্ছেন।’ প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনার আবহে গত সেপ্টেম্বর মাসে রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন জহর সরকার। পাশাপাশি তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ঘোষণা করেন। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখে জানান, গত একবছর ধরে তিনি আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে জনসাধারণের লাগাতার প্রতিবাদ দেখছেন। ভেবেছিলেন পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াবেন। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প। আর এমনি চিঠি দিয়েই তিনি পদত্যাগ করেন। অথচ সাংসদ হিসাবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জহরের। আর তখন জনরোষের আবহে জহরের চিঠি তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল।

সেই থেকে রাজ্যসভায় তৃণমূলের পদটি শূন্য ছিল। এবার সেই আসনের জন্যে ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল। ঋতব্রত একসময়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা থেকে SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০১৪ সালে তাঁকে রাজ্যসভাতেও পাঠিয়েছিল সিপিএম। কিন্তু এর পর কয়েকটি বিতর্কিত ঘটনার জন্য ২০১৭ সালে তাঁকে সিপিএম দল থেকে বহিষ্কার করে। বেশ কিছু সময় দলহীন রাজনীতির পর তিনি অবশেষে তৃণমূলে যোগ দেন। ২০২১ সালের ভোটের পর শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি করা হয় ঋতব্রতকে। সেই কাজই এতদিন সামলাচ্ছিলেন তিনি। এবার তাঁর কাঁধে নতুন দায়িত্ব আসতে চলেছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের