খাস কলকাতায় সোনার দোকানে লুটের চেষ্টা, দোকান মালিককে কোপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিনে-দুপুরে মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা দুষ্কৃতীদের। জানা গিয়েছে, রবিবার সকাল ১১ টা ৩০ নাগাদ সোনার দোকানে  ক্রেতা হিসাবে ঢোকে ২  দুষ্কৃতী। এরপর চলে লুটের চেষ্টা। তবে সেই সময় দোকান মালিক তাদেরকে লুট করতে বাঁধা দেয়।  তখনই দুষ্কৃতীরা ছুরি দিয়ে দোকান মালিকের গলায় কোপ মারে। তাতে গুরুত্বর জখম হয়েছেন ওই ব্যক্তি। তাঁকে ভর্তি করা হয়েছে মুকুন্দপুর হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা ।

এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , এ দিন সকালে একটি স্কুটারে করে  দুই যুবক আসে। ক্রেতা সেজে ওই সোনার দোকানে ঢোকে তারা। এরপর চলে লুটের চেষ্টা। আর তাদেরকে বাঁধা দিতে গেলে গলায় কোপ পড়ে দোকানদারের। তাতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দোকানদার।

জানা গিয়েছে, স্থানীয়রাই এদিন দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ইতিমধ্যেই তাদেরকে পূর্ব যাদবপুর থানায় নিয়ে গিয়েছে পুলিশ। সেখানেই চলছে জিজ্ঞাসাবাদ। বলা বাহুল্য, এদিন যে সোনার দোকানে লুটের ঘটনা ঘটে সেটি ছিল পূর্ব যাদবপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। তাতেই প্রশ্ন উঠছে কীভাবে সোনার দোকানের হামলা চালাল দুষ্কৃতীরা। বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগে সেনকো গোল্ডের শোরুম সহ একাধিক সোনার দোকানে চলেছে দুষ্কৃতী হামলা।  

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন