রাজ্য বিধানসভায় তালা ঝুলল পার্থ’র ঘরে

মঙ্গলবার রাজ্য বিধানসভায় পার্থ’র নামে থাকা ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হল। এখন ওই ঘর অন্য কাউকে দেওয়া হচ্ছে না। জানালেন অধ্যক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের(SSC) মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ঘটনায় দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তাতে নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay)। ওই দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI)-কে তদন্ত করে দেখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সিবিআই সে তদন্তে পার্থ’র বিরুদ্ধে সাফল্যময় কোনও পদক্ষেপ নিতে না পারলেও সাফল্যের মুখ দেখে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। তাঁরা পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি বাড়িতে হানা দিয়ে নগদ ৫০ কোটি টাকা আটক করে। সেই ঘটনার জেরেই ইডির হাতে গ্রেফতার হয়েছে পার্থ। দুইজনই এখন রয়েছেন ইডির হেফাজতে। রাজ্য সরকার ইতিমধ্যেই পার্থকে মন্ত্রিসভার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তৃণমূল পার্থকে সাসপেন্ড করেছে। সেই হিসাবে পার্থ এখন শুধুই বিধায়ক। তার মধ্যেই মঙ্গলবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) পার্থ’র নামে থাকা ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হল।

জানা গিয়েছে, রাজ্য বিধানসভা ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের নামে যে ঘর ছিল সেই ঘরের দরজাতেই এদিন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) নির্দেশে। বিধানসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরটি আপাতত বন্ধই থাকবে। আর এখন ওই ঘর অন্য কাউকে দেওয়া হচ্ছে না। আগে ওই ঘরের বাইরে থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নামের ফলকও খুলে ফেলা হয়েছিল। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ঘরটি বন্ধই থাকবে বলে সূত্রের খবর। রাজ্য বিধানসভা ভবনে পার্থকে ঘর দেওয়া হয়েছিল পরিষদীয় মন্ত্রী হিসেবে। মন্ত্রী থাকাকালীন এই ঘর বরাদ্দ ছিল তাঁর জন্য। এদিন এই ঘটনা প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘‌আমাদের কোনও ব্যাপার নয়। পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘর ছিল, তা আমাদের বিধানসভার ঘর। ওঁর নিজস্ব ঘর তো নয়! সেটিতে আমরা সুরক্ষিত রেখেছি। যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ঘরটি যেমন ছিল তেমনই থাকবে। এখনও পর্যন্ত ওই ঘরটি আমাদের পক্ষ থেকে কারও জন্য বরাদ্দ করা হয়নি। করা হবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা হয়নি।’

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!