৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডির দফতর থেকে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

টানা চার ঘন্টা ধরে অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার ঘন্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। এদিন টানা চার ঘন্টা ধরে অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বেরোন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার সলটলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেক পত্নীকে তলব করা নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলব না। ও প্রাপ্তবয়স্ক। এ প্রসঙ্গে যা বলার ও নিজেই বলবে।’

উল্লেখ্য সোমবার কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের কর্মীরা রুজিরাকে বাধা দিয়েছিল। ওই দিন সকাল ৭টা নাগাদ দুই সন্তানকে নিয়ে কলকাতার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি দুবাই যাওয়ার উদ্দেশে। কিন্তু বিমানবন্দরে বাধা পাওয়ায় অবশেষে ফিরে আসতে হয় তাঁকে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা