মাত্র হাজার টাকার বন্ডেই জামিন পেয়ে গেলেন রূপা

আলিপুর আদালতের বিচারক মাত্র ১ হাজার টাকার বন্ডে রূপার জামিন মঞ্জুর করেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতভর বাঁশদ্রোণী থানায়(Bansdroni PS) ধর্নার পর বৃহস্পতিবার সকালে বিজেপি(BJP) নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে(Rupa Gangully) গ্রেফতার করেছিল পুলিশ। দুপুরে তাঁকে আলিপুর আদালতে(Alipur Court) হাজির করানো হয়। বিকেলেই তাঁর মামলাটি ওঠে শুনানির জন্য। তার আগেই অবশ্য রূপা তাঁর জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। পুলিশের তরফে পাল্টা তাঁর জামিনের বিরোধিতা করা হয়েছিল। সরকারি আইনজীবী জানান, থানার মধ্যে ঢুকে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন রূপা। তাঁর জন্য পুলিশের কাজে ব্যাঘাত ঘটেছিল। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রূপার আইনজীবী জানান, তিনি একটি রাজনৈতিক দলের নেত্রী। কিশোরের মৃত্যুর পর বাঁশদ্রোণীতে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন। দু’পক্ষের সওয়াল শুনে আলিপুর আদালতের বিচারক মাত্র ১ হাজার টাকার বন্ডে(Thousand Rupees Bond) রূপার জামিন মঞ্জুর(Bail Granted) করেন।

আরও পড়ুন, উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে শহরতলি, বেড়ে গিয়েছে অটোর ভাড়া

এদিন আদালতে তোলার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপা জানিয়েছিলেন তাঁকে গ্রেফতার করে পুলিশ ভুল করেছে। বলেছিলেন, ‘আমি নাকি ওদের কাজে বিরক্ত করেছি। আমি তো কিছুই করিনি। থানার সামনে ধর্নায় বসেছিলাম। আমাকে গ্রেফতার করে ভুল করল পুলিশ। উচিত কাজ করেনি।’ আবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছিলেন, রূপা থানার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন বলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। রূপার গ্রেফতারি প্রসঙ্গে সিপি বলেন, ‘বুধবার রাতে বাঁশদ্রোণী থানার সামনে উনি এসেছিলেন। ওর দাবি ছিল, যারা পুলিশের কাজে বাধা দিয়েছেন, তাঁদের ছেড়ে দিতে হবে। আমরা জানাই, আইনের পথে আদালতে যা করার করতে হবে। তার পরেও উনি থানার সামনে বসেছিলেন। ওর কাজে পুলিশের অসুবিধা হচ্ছিল। তাই আমরা ওকে আটক করি। পরে ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।’

আরও পড়ুন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু

এদিন আলিপুর আদালতে, রূপার আইনজীবী তাঁর হয়ে সাওয়াল করে বলেন, তিনি একটি রাজনৈতিক দলের নেত্রী। কিশোরের মৃত্যুর পর বাঁশদ্রোণীতে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছিল। তাঁদের মধ্যে কয়েক জন বিজেপি কর্মীও ছিলেন। তার প্রতিবাদে রূপা থানায় গিয়েছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, যে জেসিবির ধাক্কায় ছাত্রের মৃত্যু ঘটল, তার চালককে গ্রেফতার করা হয়নি কেন? শুধুমাত্র এইটুকুর জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আদালত সব শুনে ১ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। রূপা ছাড়াও আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার