পুলিশের কাজে বাধাদানের জেরেই রূপাকে গ্রেফতার, নিয়ে যাওয়া হল লালবাজারে

পুলিশের কাজে বাধা দানের জেরে বাঁশদ্রোনী থানা থেকে গ্রেফতার হলেন বিজেপি নেত্রী তথা টলি ও বলি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বাঁশদ্রোনী(Bansdroni) এলাকায় গতকাল অর্থাৎ বুধবারে এক দুর্ঘটনায় নবম শ্রেনীর এক ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তপত হয়ে উঠেছিল এলাকার পরিবেশ। ঘটনার জেরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। পরে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষালও বিক্ষোভের মুখে পড়েছিলেন। বিকালে কলকাতা পুলিশের ডিসি(দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত ঘটনাস্থলে গেলে শুরু হয় ধরপাকড়। বিজেপি নেত্রী রুবি মণ্ডল-সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। এরই মধ্যে বুধবার রাতে বাঁশদ্রোণী থানায় পৌঁছে যান বিজেপির কর্মী-সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Gangully)। রাতভর তিনি ধর্না দেন সেই থানায় বসে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার(Arrested) করে সোজা গাড়িতে তুলে তাঁকে লালবাজারে(Lalbazar) নিয়ে আসে পুলিশ।

আরও পড়ুন, ১০০ কোটি টাকার জলপ্রকল্পের কাজ বেলডাঙায়, খুশ শহরবাসী

গতকাল রাতে ধর্নায় বসার সময় রূপা জানিয়েছিলেন, যত দিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে, তত দিন তিনি থানায় বসে থাকবেন। বৃহস্পতিবার সকালেও থানা চত্বরে বসে বাঁশদ্রোণীর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পরে যখন তাঁকে গ্রেফতার করা হয় তখন তিনি প্রতিবাদ করার চেষ্টা করেন। যদিও তা ফলপ্রসূ হয়নি। বাঁশদ্রোণী থানা চত্বর থেকেই পুলিশের লাল রঙের একটি গাড়িতে তাঁকে জোরে করে তুলে দেওয়া হয়। সেই গাড়ি করেই তাঁকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। রূপার দাবি ছিল, পুলিশ মূল অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে। তাই যতদিন না তারা গ্রেফতার হয় ততদিন তিনি ধর্না চালিয়ে যাবেন। যদিও রূপা গ্রেফতার হতেই থানা চত্বর ছাড়েন বিজেপি কর্মীরাও। তবে ঘটনা হচ্ছে রূপা সেভাবে দীর্ঘদিন সক্রিয়া রাজনীতি থেকে দূরে ছিলেন। এখন আবার তিনি সক্রিয় হয়ে ওঠায় বিজেপিরও অনেকেই একটু অবাক হয়ে গিয়েছেন।  

আরও পড়ুন, দিল্লিতে হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুকি করে খুন করল দুই নাবালক

এদিন গ্রেফতারির পরে রূপা সংবাদমাধ্যমকে জানান, ‘আমি রাতে বারবার বলেছিলাম, বাথরুমে যাব। কিন্তু সেটাও যেতে দেয়নি ওরা। চরম অমানবিকতা। আমাকে আমার সিআরপিএফ ছাড়া নিয়ে যেতে পারে না।’ গেরুয়া শিবিরের দাবি, রূপাকে কোনও অভিযোগ ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। যদিও বাঁশদ্রোণীর ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪টে এফআইআর করেছে পুলিশ। এর মধ্যে পেডোলার ভাঙচুর, বিক্ষোভ, পুলিশকে আটকে রাখা, পুলিশকে হেনস্থা করা, উত্তেজনা ছড়ানো, উস্কানি দেওয়া, প্ররোচনামূলক কাজ, দুষ্কৃতী তাণ্ডব, মারামারি জন্য ৩টি এফআইআর দায়ের করেছে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগেই এদিন রূপাকে গ্রেফতার করা হয়েছে।

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার