অসুস্থ সায়নী ঘোষের বাবা, হাসপাতালে ভর্তি, আবেগঘন পোস্ট তারকা সাংসদের

সপ্তাহ খানেক ধরেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সায়নীর বাবা। তবে কী হয়েছে তাঁর, তা জানা যায়নি। তবে তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে বলেই খবর। সপ্তাহ খানেক আগে বাড়িতে জ্ঞান হারিয়েছিলেন অভিনেতার বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের শুরুতেই মাকে হারিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। শোক ভুলেই ভোটের প্রচার চালিয়েছিলেন অভিনেত্রী। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে যাদবপুরের সাংসদ হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। অভিনেত্রীর রাজনৈতিক কেরিয়ারের এমন সাফল্য তাঁর মাই দেখতে পারলেন না। কখনওই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনও কিছুই বলেননি সায়নী। সবটাই আড়ালে রেখেছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সায়নীর মা। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। যাই হোক, মায়ের শ্রাদ্ধকর্ম সেরে জীবনের মূল স্রোতে ফেরেন। কিন্তু এই ঘটনার মাস কয়েক বাদে আবারও খারাপ খবর। অসুস্থ অভিনেত্রীর বাবা, হাসপাতালে ভর্তি সায়নী ঘোষের বাবা সমর ঘোষ।

বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। বাবার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘কারণে অকারণে, নিষেধে বা বারণে / তোমার নামেই যতো জোছনা নিলাম।/ ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, / আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম।’

শোনা গিয়েছে, সপ্তাহ খানেক ধরেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সায়নীর বাবা। তবে কী হয়েছে তাঁর, তা জানা যায়নি। তবে তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে বলেই খবর। সপ্তাহ খানেক আগে বাড়িতে জ্ঞান হারিয়েছিলেন অভিনেতার বাবা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই মূহুর্তে বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. দেবরাজ যশের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তবে এখন সায়নীর বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। হয়তো আজই তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের