প্রচারে বেরিয়ে আচমকা অসুস্থ সায়নী, বাতিল সমস্ত কর্মসূচি

কিন্তু শারীরিক অসুস্থতার পরোয়া না করেই দিনরাত প্রচার চালাচ্ছেন অভিনেত্রী। আজ বৃহস্পতিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন সায়নী। প্রচার চলছিল সকাল থেকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে ভোট দাবদাহ। লোকসভা নির্বাচনে আর মাত্র বাকি ৩ দফা। বাকি ৪ দফায় শান্তিপূর্ণ ভাবেই হয়েছে ভোট। বাকি ৩ দফার ভোটেই রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ আসন। তাই শেষ মুহূর্তের প্রচারে কোনও খামতি রাখছেন না তৃণমূল প্রার্থীরা। বিরোধীদের একেবারে বোল্ড-আউট করতে তাঁরা মত্ত। পশ্চিমবঙ্গে রাজ শুধু বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই। এমনটাই দিন-রাত স্বপ্ন দেখছেন দলের নেতা-কর্মীরা। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষদফার ভোট। যেই তালিকায় রয়েছে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতার যাদবপুর লোকসভা কেন্দ্রের এবার প্রার্থী হয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। যে আসন থেকে ২০১৯ সালে লড়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

গত ৫ বছর রাজত্ব করার পর স্ব ইচ্ছায় তৃণমূলের সাংসদ পদ ছাড়েন মিমি। সেই জায়গার ভার দেওয়া হয় সায়নী ঘোষকে। নির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করেন তিনি। এমনকি মানুষের কাছাকাছি পৌঁছতে তিনি তাঁর এলাকার বাসিন্দাদের ঘরে ঘরেও ঢুকে যান। দিন রাত এক করে প্রচার চালাচ্ছেন সায়নী। ভোট প্রচারে কোনও কমতি রাখছেন না অভিনেত্রী। কিন্তু শরীর কি আর কথা শোনে। আবারও ভোট প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন সায়নী। তৎক্ষণাৎ প্রচার বন্ধ করেই বাড়ি ফিরে যান তিনি। দিন কয়েক আগেও প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার পরোয়া না করেই দিনরাত প্রচার চালাচ্ছেন অভিনেত্রী। আজ বৃহস্পতিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন সায়নী। প্রচার চলছিল সকাল থেকেই। গাড়ির কাছে এসে তাঁর সঙ্গে কথাও বলেন এলাকার মানুষজন।

তার মাঝেই আচযকা অসুস্থ হয়ে পড়েন সায়নী। এদিন হুড খোলা গাড়িতে চেপে প্রচারে বেরিয়ে ছিলেন সায়নী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অসুস্থ হওয়ার পর সায়নীকে গাড়ি থেকে নামানো হয়। এবং তিনি প্রচার বন্ধ করেই বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। আসলে এই প্রখর রোদের মধ্যেই হুড খোলা গাড়িতে করে প্রচার করছিলেন তিনি। আর রোদ গায়ে লাগতেই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন সায়নী, এরপর গাড়ি থামিয়ে দেওয়া হয়। তারপর বেশ কিছুক্ষণ গাড়ি থেকে নেমে বিশ্রাম নিয়ে হুড খোলা গাড়ি ছেড়ে নিজের গাড়ি করে কিছুক্ষণ প্রচার করেন তিনি। এরপরই প্রচার বন্ধ করে বাড়ি ফিরে যান সায়নী। সূত্রের খবর, এদিন শুধু সায়নী নন, শওকত মোল্লাও অসুস্থ হয়ে পড়েন। তিনিও প্রচার ছেড়ে চলে যান। এদিন গরমের জন্যই যে অসুস্থ হয়ে পড়েছিলেন সাযনী ও শওকাত মোল্লা সেটাই বলছে দলের লোকজন।

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের