আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিন্দুস্তান পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো উদ্বোধনে সব্যসাচী দত্ত

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক দু’বছর আগেই দেবীপক্ষতেই তৃণমূল ছেড়ে ছিলেন সব্যসাচী দত্ত। ঠিক দু’বছর বাদেই ফের তৃণমূলে ফিরেছেন আর সেই ঘরওয়াপসি করেছেন দেবীপক্ষতেই। আর ঘরে ফিরতেই ময়দানে সব্যসাচী দত্ত তথা বিধাননগরের প্রাক্তন মেয়র। সব্যসাচীর দলে ফেরাতে তীব্র অসন্তোষ থাকলেও দলনেত্রীর নির্দেশে সব্যসাচী এখন জোড়াফুলে ফের ইনিংস শুরু করবেন। আর গতকাল বিধানসভায় মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়ের ঘরে তৃণমূলের পতাকা হাতে নিয়েই প্রত্যাবর্তন করেই পুজোর মণ্ডপে সব্যসাচী। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শহরের প্রত্যেক পুজো মণ্ডপে ঘুরে ঘুরে সারছেন উদ্বোধন। আর ঠিক তখনই গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের পুজোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক।

মূলত তৃণমূলে থাকাকালীন সব্যসাচীর কোনওদিন দক্ষিণ কলকাতায় বিচরণ হয়নি। কিন্তু বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরতেই দক্ষিণ কলকাতায় তাও হিন্দুস্তান পার্কের পুজোতে সব্যসাচীর উপস্থিতি বিশেষ বার্তা দিচ্ছে বলেই খবর। ওই পুজো মণ্ডপেই মুখ্যমন্ত্রী ও সব্যসাচী ছাড়া উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও বিধায়ক দেবাশিষ কুমার। রাজ্য বিধানসভায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সব্যসাচী। পরে নিজেই জানান, কিছু ভুল বোঝাবুঝির জন্য আবেগতাড়িত হয়ে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এখন তিনি সেই তৃণমূলে ফিরে আসতে পেরে খুশিই হয়েছেন। দল তাঁকে যে কাজের দায়িত্ব দেবে সেই দায়িত্বই তিনি পালন করবেন।

সব্যসাচীর এই প্রত্যাবর্তন বা পাল্টিবাজির জেরে সবথেকে বেশি অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বই। কেননা সব্যসাচীকে তাঁরা শুধু দলের রাজ্য সম্পাদকের পদই দিয়েছিল, খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তৈরি দলীয় কমিটিতে তাঁকে ইনচার্জও করেছিল। সেই জায়গায় গতকালই দায়িত্ব দেওয়া হয় রাজনীতিতে আনকোড়া রুদ্রনীল ঘোষকে। সেই সঙ্গে সব্যসাচীর কাঁধেই ছিল বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে বা ইডেজসিসি-তে আয়োজিত দুর্গাপুজোর দায়দায়িত্ব। যাও এবছরে হবে না বলেই জানা যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ