কি হয়েছিল শনিবার, খতিয়ে দেখতে যুবভারতীতে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব, শতদ্রুকে আজই তোলা হবে আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসিকে নিয়ে ইতিহাস রচনা হওয়ার কথা ছিল কলকাতায়। শনিবার সকাল থেকেই ফুটবলের ভগবানকে দেখার উন্মাদনা বেলা গড়াতেই বিপর্যয়ে পরিণত হয়। মেসিকে দেখতে না পেয়ে উন্মত্ত জনতা ভাঙচুর চালায় যুবভারতী স্টেডিয়ামে। ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ময়দানের।   শনিবারের (১৩ ডিসেম্বর) সেই ঘটনার তদন্তে যুবভারতীতে গেলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ তদন্ত কমিটির সদস্যেরা।

মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সময়ের আগেই ময়দান ছাড়েন মেসি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঠে পৌঁছাতে পারেননি। শনিবারের ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি অনুসন্ধানে তদন্ত কমিটি গড়ে দিয়েছেন। সেই কমিটিতে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তাঁরাই আজ ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে যুবভারতীতে পৌঁছে যান সকাল সকাল।

আরও পড়ুন: শীতঘুমে তৃণমূলের আইটি সেল, যুবভারতী কাণ্ডে মমতার সরকারকে বেনজির আক্রমণ সিপিএম–বিজেপির

এই ঘটনার জন্য মেসিকে ভারতে আনার পিছনে থাকা মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিধাননগর পুলিশ কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল। তাঁর মেসির সঙ্গে হায়দরাবাদ উড়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাওয়া হয়নি।  তাঁকে আজ রবিবারই (১৪ ডিসেম্বর) বিধাননগর আদালতে হাজির করানো হবে ।  এই কারণে সল্টলেকের ময়ূখ ভবনের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা । মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি বিশৃঙ্খলার ঘটনায় বিধাননগর পুলিশ স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তত আটটি ধারায় রুজু করা হয়েছে মামলা । জানা গিয়েছে ঘটনাস্থলে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

শনিবারের (১৩ ডিসেম্বর)   হাজার-হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে এক পলক দেখতে যুবভারতীতে হাজির হয়েছিলেন লক্ষাধিক দর্শক। কিন্তু ফুটবলের রাজপুত্রকে ঠিকমতো দেখতে না পেয়েই তাদের ধৈর্য্যের বাঁধ ভাঙে। গ্যালারি ভাঙচুর শুরু করেন। এমনকি ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন। মুড়ি-মুড়কির মতো মাঠে উড়ে যায় ইট-জলের বোতল। দর্শকরা যখন বিক্ষোভদেখাতে শুরু করেন তখন নীরব দর্শক ছিল মাঠে হাজির বিধাননগর পুলিশের শীর্ষ আধিকারিকরা। যখন তাদের ঘুম ভাঙে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কোনও ক্রমে মেসিকে মাঠ থেকে বের করে স্টেডিয়ামের পাশে থাকা হোটেলে (যেখানে রাত কাটিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক) নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের