অসুস্থ হয়ে বেলভিউ হাসপাতালে সৌগত রায়, কী হয়েছে সাংসদের?

Share:

নিজস্ব প্রতিনিধি : অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার তাঁকে ভর্তি বেলভিউ হাসপাতালে। দমদমের তৃণমূল সাংসদকে বিকেল ৩টে নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সিটি স্ক্যান ও এমআরআই করা হবে বলে জানা গিয়েছে। হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে সাংসদের।

জানা গিয়েছে, রবিবার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। আচমকাই বুকে অস্বস্তি বোধ করেন। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরেই শুরু হয় চিকিৎসা। তৃণমূল সাংসদের বুকে পেসমেকার বসানো রয়েছে। তারমধ্যেই বুকে অস্বস্তি অনুভব করেছেন সাংসদ। এক সপ্তাহ ধরে শরীরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কিন্তু রবিবার অবস্থা খারাপ হওয়ায় পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি বছরে তৃতীয়বার গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়লেন দমদমের তৃণমূল সাংসদ। মার্চের দিকে লোকসভা অধিবেশন চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় সংসদ থেকে বেরনোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।  হুইলচেয়ারে বসিয়ে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বের করে আনা হয়েছিল। এবার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে আনার পর তাঁর রুটিন কিছু চেকআপ করা হয়েছে। জানা গিয়েছে, সাংসদের স্নায়ুর সমস্যাও রয়েছে। তাঁর সিটি স্ক্যান ও এমআরআই করা হবে।

মে মাসের দিকে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তখনও কলাকাতেই ছিলেন সাংসদ। জানা গিয়েছিল, নিজের লোকসভা এলাকায় একটি মন্দির উদ্বোধন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাড়াতাড়ি ভর্তি করা হয়েছিল হাসপাতালে। গত মাসেই বুকে বসানো হয়েছিল পেসমেকার। এবার ফের বুকে ব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন।

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের