চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BIG BREAKING: মানিক ভট্টাচার্যকে গ্রেফতার নয়, জানাল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি: দুপুরে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। কিন্তু দেশের শীর্ষ আদালতের নির্দেশে একদিনের স্বস্তি পেলেন তিনি। আগামী ২৪ ঘন্টা মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন রাত ৮টার মধ্যে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এমনকী তদন্তে অসহযোগিতা করলে সিবিআই মানিককে নিজেদের হেফাজতেও নিতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকে টেটের ওএমআর শিট নষ্ট করার ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মঙ্গলবার রাত ৮টার মধ্যে মানিককে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, ‘২০ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ছিল। তার মধ্যে ১২.৯৫ লক্ষ ওএমআর শিট নষ্ট করা হয়েছে। কোন কোন পরীক্ষার্থীর ওএমআর শিট নষ্ট করা হয়েছে, তা জানাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ।’ কিন্তু এদিনই দেশের সর্বোচ্চ আদালতের রায়ে আপাতত স্বস্তি মিলল মানিক ভট্টাচার্যের। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না মানিককে। তবে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ