সুপ্রিম কোর্টে ধাক্কা মানিক ভট্টাচার্যের, হেফাজতে থাকতে হবে অপসারিত পর্ষদ সভাপতিকে

ইডির গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। মানিকের সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। ইডির গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। মানিকের সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে আপাতত ইডি হেফাজতে থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারির বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ মানিকের আবেদন খারিজ করে দেয়।

প্রসঙ্গত মঙ্গলবার মানিক ভট্টাচার্যের একটি মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। সেই শুনানির পরে রায় দিতে গিয়েই বিচারপতি বলেন, এখনই মানিকের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেদিন বিচারপতি নির্দেশ দেন, টেট নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা  দিতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে। উল্লেখ্য, অপসারিত সভাপতির পুনরায় ওই পদে নিয়োগ নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফে। পর্ষদ সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের উপর স্থগিতাদেশ জারি হলেও মানিককে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে পুনর্বহাল করা যাবে না বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সিবিআই মানিককে গ্রেফতার করতে পারবে না বলে সুপ্রিম কোর্টের তরফে রক্ষাকবচ দেওয়া হলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন পর্ষদ সভাপতিকে গ্রেফতার করে। সেই গ্রেফতারির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন জানান মানিক।

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের