রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবীণ আইএএস (IAS) অফিসার ড. কৃষ্ণ গুপ্তা হতে চলেছেন পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার। এর আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং কো-অপারেশন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সমন্বয় শাখা থেকে প্রকাশিত ‘দ্য কলকাতা গেজেট’-এর একটি বিশেষ বিজ্ঞপ্তিতে। 

আইনি ও সাংবিধানিক পথ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে । জানানো হয়েছে ড. কৃষ্ণ গুপ্তা ভারতীয় সংবিধানের ২৪৩কে (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে  নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গেই ১৯৯৪ সালের ‘পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন’-এর ৩ নম্বর ধারা এবং ৩এ ধারার ১ নম্বর উপধারাকে যুক্ত করা হয়েছে। রাজ্যপালের আদেশ মেনে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল  এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করেছেন ।  

আরও পড়ুন: ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

রাজীব সিনহার অবসরের পর থেকে এই পদ খালি পড়ে ছিল এই পদ। তবে বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের সিদ্ধান্ত থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, রাজ্য সরকার পুরসভা নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে কলকাতা , বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি-সহ একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ।রাজ্যে পালা বদলের পর কোথাও কোথাও বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, কোথাও আবার দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। সেই সমস্ত বাকি কাজ শেষ করতেই এই নিয়োগ বলে মনে করা হচ্ছে।  

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক