গিরিশ পার্ক হামলা কাণ্ডে ধৃত ৯ জনের ৪ দিনের পুলিশ হেফাজত

রবিবার (১৫ মার্চ) তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল। আদালত ১৯ মার্চ পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। গিরিশ পার্ক হামলায় স্বতঃপ্রবৃত্ত মামলা করেছিল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ব্রিগেডের ময়দানে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। যেখানে জেলা-সহ একাধিক রাজ্য থেকে এসেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের বিরুদ্ধে ব্রিগেডে যাওয়ার পথে গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল। আদালত ১৯ মার্চ পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। গিরিশ পার্ক হামলায় স্বতঃপ্রবৃত্ত মামলা করেছিল পুলিশ। তার পরে গতকাল (১৪ মার্চ) গভীর রাতে থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল ও বিজেপি দু পক্ষই। পুলিশ অভিযোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেয়। এই ঘটনায় মোট আটজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রসাদ জয়সওয়াল, প্রসূন পাত্র, বিকি বেরা, গোবিন্দ কর্মকার, দীপজিৎ দাস, সানি দে, চরণজিৎ সিংহ, কৃশানু বসু, রাজেশ কুমার।রবিবার তাঁদের আদালতে হাজির করানো হয়। সেখানেও জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল তাঁরা। ধৃত একজন পুলিশের ভ্যান থেকেই চিৎকার করতে শুরু করেন যে, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি রাজনীতি করেন না। শনিবার ব্রিগেড বা গিরিশ পার্ক, কোথাও যাননি। তবুও পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বিজেপির কলকাতা উত্তর শহরতলির সহসভাপতি প্রসেনজিৎ দত্ত জানিয়েছেন, ধৃতদের মধ্যে পাঁচ জন বরাহনগরের বিজেপি কর্মী। বাকি চার জনের মধ্যে এক জন বিজেপি কর্মী। আর তিনজনকে তিনি চেনেন না।

শনিবার দুপুরে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়ার সময়েই বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে গিরিশ পার্কে অশান্তি শুরু হয়। তৃণমূলের দাবি, মোদির সভায় যোগ দিতে যাওয়ার সময় একদল বিজেপি কর্মী রাজ্যের মন্ত্রী শশীর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন। অন্যদিকে বিজেপিও পাল্টা দাবি করে যে, তৃণমূল কর্মীরা তাদের বাস লক্ষ্য করে ইট ছুড়েছে। ব্রিগেডগামী বাসেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই নিয়েই দুই রাজনৈতিক দলের মধ্যে পাল্টাপাল্টি ঝামেলা হয়। এই ঘটনায় মন্ত্রী শশী পাঁজি আক্রান্ত হন। দু পক্ষের অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। প্রায় আট জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিরিশ পার্কে পুলিশের বিরাট বাহিনী এবং র‌্যাফ মোতায়েন করা হয়। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ও ঘটনাস্থলে যান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এবং তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে জমায়েত, খুনের চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, অস্ত্র দিয়ে আঘাত, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়। এই ঘটনা নিয়ে শশী পাঁজা ক্ষোভ উগড়ে বলেন, ‘বিজেপি গুণ্ডারা এ সব করেছে। আজ যে বাস ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে ইট, কাচের বোতল, বোম। বহিরাগত গুণ্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে। ব্রিগেডে আসা বিজেপি কর্মীদের ছোঁড়া ইটের আঘাতে আমি আহত হয়েছি। এরা খুনও করতে পারে। এরা গুণ্ডা। গণতন্ত্রের খুন করা হয়েছে। ওঁদের দুঃসাহস দেখুন!’ শশী পাঁজা ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন তাঁর বাড়ির  আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার ছিল। বাসে করে যাওয়ার সময় বিজেপি কর্মীরা সেখানে দাঁড়িয়ে বাস থেকে নেমে সব পোস্টার ছিঁড়ে দেন। সেগুলি  পরে তৃণমূল কর্মীরা লাগাতে গেলে আবারও বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর শুরু করেন।এই গ্রেফতারির প্রতিবাদে বরাহনগর থানা ঘেরাও করে বিজেপি। এ বার ওই ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করা হল। এবং মোট নয়জনকে পুলিশি হেফাজতে পাঠানো হল।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর